শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ মার্চ ২০২৫ ১৮ : ২৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বলিউডে যমজ ভাই-বোনের কাহিনি নিয়ে কত গল্প তৈরি গিয়েছে তার হিসাব নেই। কিন্তু কখনও কখনও রিয়েল লাইফ, রিলের থেকেও অদ্ভুত হয়। তেমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে নেটমাধ্যম রেডিটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ জানিয়েছেন, তাঁর স্ত্রী ‘ঠকিয়েছেন’ তাঁকে। অন্যের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি। আর যাঁর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী তিনি আর কেউ নন, তাঁরই যমজ ভাই!
নাক প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, ২৮ বছর বয়সি স্ত্রীর সঙ্গে প্রায় পাঁচ বছর একসঙ্গে রয়েছেন তিনি। স্ত্রীকে অন্ধের মতো ভালবাসতেন তিনি। কিছুদিন আগে স্ত্রী নিজেই জানান তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। বাবা হতে চলেছেন ভেবে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। কিন্তু খবরটি তাঁর মাকে জানাতেই মারাত্নক রেগে যান তাঁর মা। যদিও তখন রাগের কারণ বুঝতে পারেননি তরুণ। উল্টে স্ত্রী তাঁকে বলেন শাশুড়ির কথায় কান না দিতে। প্রাথমিক ভাবে স্ত্রীর কথায় মায়ের সঙ্গে কথা না বললেও সপ্তাহ দুয়েক পরে মা কে ফোন করে তাঁর রাগের কারণ জানতে চান ওই তরুণ। মা যা বলেন, তাতে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
তরুণের মা তাঁকে জানান, এই সন্তান মোটেই তাঁর নয়। এহেন কথা শুনে মায়ের উপর মারাত্নক রেগে যান তিনি। নিজের মনের সন্দেহ দূর করতে স্ত্রীকে প্রশ্ন করেন তিনি, প্রাথমিক ভাবে স্ত্রীও সম্পূর্ণ অস্বীকার করেন এই অভিযোগ। কিন্তু এর পরেই আরও একটি বোমা ফাটান ওই তরুণের মা। জানান, ওই সন্তানের আসল বাবা তাঁরই যমজ ভাই। এবার আর নিজেকে সামলাতে পারেননি তরুণ। সন্তানের পিতৃপরিচয় জানতে চেয়ে স্ত্রীকে ডিএনএ পরীক্ষা করাতে বলেন তিনি। তখনই স্ত্রী জানান, তাঁর পক্ষে যমজ ভাইদের মধ্যে কে তাঁর স্বামী সেটা বোঝা সম্ভব নয়। কারণ তাঁরা অবিকল একই রকম দেখতে। তাই কোনও ‘ভুল’ হয়ে থাকলে তার দায় মোটেই তাঁর নয়। তরুণ জানান সবকিছু শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। হবু সন্তানের পিতৃপরিচয় পরীক্ষা করতে গিয়ে দম্পতি জানতে পারেন, ডিএনএ পরীক্ষা করেও কোনও লাভ হবে না। কারণ দুই ভাই মনোজাইগোটিক টুইন। অর্থাৎ তাঁদের ডিএনএ-র গঠনও প্রায় এক। ফলে যিনিই সন্তানের আসল বাবা হন না কেন, পরীক্ষায় একই ফল আসবে। সবমিলিয়ে গোটা ঘটনায় ভাঙন দেখা দিয়েছে ওই তরুণের পরিবারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?