মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১২ মার্চ ২০২৫ ১৫ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের হাড়হিম করা হত্যাকাণ্ড শহরে। মুক্তারামবাবু স্ট্রিটে খুন কাপড় ব্যবসায়ী। ভগারাম সিং নামের ওই ব্যবসায়ীকে প্রথমে মাদক জাতীয় মিশিয়ে কফি খাওয়ানো হয়। এরপর গলায় ফাঁস লাগিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। খুন করে দেহ লোপাটের সময় ট্যাক্সিচালকের সঙ্গে বচসায় দু'জনের পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ সূত্রে খবর, মোটা অঙ্কে টাকার ঋণের কারণেই এই হত্যা।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম করণ সিং এবং কৃষ্ণরাম সিং। মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন ভগারাম। স্থানীয় সূত্রে খবর, গিরিশ পার্কের মুক্তারাম বাবু স্ট্রিটে অনিল জয়সওয়ালের থেকে ঘর ভাড়া নেন রমেশ প্রজাপতি। পরে রমেশের কাছে এসে থাকে শুরু করেন করণ এবং কৃষ্ণরাম। দু'জনের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক ছিল ভগারামের। একই এলাকায় থাকতেন তাঁরা। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বকেয়া টাকা মেটাচ্ছিলেন না ভগারাম। তাই তাঁকে খুনের পরিকল্পনা করেন করণ এবং কৃষ্ণরাম। কফিতে মাদক মিশিয়ে অচৈতন্য করে গলায় ফাঁস দিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়। এর ভগারামের দেহকে টুকরো টুকরো করে কেটে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ট্রলিব্যাগে ঢোকানো হয়।
পুলিশ সূত্রে খবর, ভগারামের দেহ ট্রলিব্যাগে ভরে দমদম নাগেরবাজার থেকে ক্যাব বুক করে কল্যাণী হাইওয়ে দিয়ে নিমতা মুড়াগাছা হয়ে ঘোলা এলাকায় দেহ লোপাটের জন্য গাড়িটিকে দাঁড় করান দু'জনে। হাবভাব দেখে সন্দেহ হয় ক্যাবচালকের। তাঁর সঙ্গে তর্ক বেঁধে যায় করণ এবং কৃষ্ণরামের। পরিস্থিতি বেগতিক দেখে কৃষ্ণ এলাকা ছেড়ে পালিয়ে যান। গোলমাল দেখে এগিয়ে যায় পুলিশ। এরপর গাড়ির ডিকি খুলতেই সামনে আসে রক্তমাখা সুটকেস। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরিও। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে করণকে। কৃষ্ণরামকে কলকাতা আসার পথে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতেরা পুলিশি জেরায় জানিয়েছে, বহুদিন ধরে ধারের টাকা শোধ না করাতেই এই খুনের পরিকল্পনা। ৬৫ হাজার টাকা দিতে ভগারাম কৃষ্ণরামের ফ্ল্যাটে গিয়েছিলেন। তাহলে কেন হত্যা করা হল ভগারাম সেই নিয়ে প্রশ্নের উত্তর এখনও অধরা পুলিশের কাছে। তাঁকে ঠিক কোন জায়গায় খুন করা হয়েছে তারও সন্ধান করছে পুলিশ। করণ এবং কৃষ্ণরামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?