রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১২ মার্চ ২০২৫ ১৪ : ৪০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: জাফর এক্সপ্রেস অপহরণ-কাণ্ডে সাফল্য পেল পাকিস্তান সেনা। রাতভর বালুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সদস্যদের গুলির লড়াইয়ের পর ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে সেনা। এর মধ্যে রয়েছে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা এবং ১৫ জন শিশু। সকলকে বোলানের নিকটবর্তী শহর মাচে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তৈরি অস্থায়ী হাসপাতালে চিকিৎসা চলছে সকলের।
পাক সেনার দাবি, অভিযানে এখনও পর্যন্ত অন্ত ১৬ জন বিদ্রোহী নিহত হয়েছে। যদিও সেই দাবি খারিজ করে দিয়ে বিএলএ-র জানিয়েছে, তাদের কোনও সদস্য নিহত হয়নি। উল্টে পাক সেনার ৩০ জন জওয়ান নিহত হয়েছেন। উদ্ধারকাজ এখনও চলছে। এলাকাটি দুর্গম হওয়া পণবন্দিদের উদ্ধারে বেগ পেতে হয়েছে সেনাকে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীরা ছোট ছোট দলে ভাগ হয়ে কয়েকজন পণবন্দিকে পাহাড়ে নিয়ে গিয়ে গা ঢাকা দিয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানের কোয়েট্টা থেকে পেশোয়ারে যাওয়ার সময় জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে নেয় বিএলএ-র সদস্যরা। ন’টি কোচবিশিষ্ট ওই ট্রেনটিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে শতাধিক পণবন্দি হন। বিএলএ-র তরফ থেকে ঘটনার দায় স্বীকার করা হয়। বিএলএ তরফ থেকে হুঁশিয়ারি জারি করে বলা হয়েছে, "যদি সেনাবাহিনী কোনও সামরিক অভিযানের চেষ্টা করে, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। শত শত বন্দিকে মেরে ফেলা হবে। এর দায় সম্পূর্ণরূপে সেনার উপর বর্তাবে।"
মঙ্গলবার রাতেই অপহৃত ট্রেনটির কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তাবাহিনীর উদ্ধারকারী দল। তাঁদের মধ্যে পাক সেনার ‘স্পেশাল সার্ভিস গ্রুপ’-এর কমান্ডোরাও ছিলেন। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুরু হয় অভিযান। বুধবার সকালে দীর্ঘ উদ্ধার অভিযানের পর মেলে সাফল্য।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি 'শত্রু শক্তি'কে বালুচিস্তানে হিংসা চালিয়ে দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?