বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ মার্চ ২০২৫ ০১ : ৩৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ে। সানাইয়ের সুরে মেতে ছিলেন সকলেই। হুল্লোড়ে মেতেছিলেন পাত্র-পাত্রীও। বিয়ের সমস্ত আচার-অনুষ্ঠান শেষেই ঘটল বিপত্তি। সমস্ত আত্মীয়দের সামনে পাত্রী জানালেন, তিনি শ্বশুরবাড়িতে যাবেন না। এই বিয়েও তিনি ভাঙতে চান! বিয়ের আসরে পাত্রীর এহেন কাণ্ডে রীতিমতো চোখ ছানাবড়া সকলে। কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঢোলপুরে। পাত্র প্রদীপ সরকারি স্কুলের শিক্ষক, পাত্রী দীপিকা বিএড পাশ করে চাকরির চেষ্টা করছেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক মিনিটের মধ্যেই তা ভাঙার ঘোষণা করেন পাত্রী। সাফ জানিয়ে দেন, শ্বশুরবাড়িতে গিয়ে এই পাত্রের সঙ্গে তিনি সংসার করবেন না।
কিন্তু কেন? দীপিকা জানিয়েছেন, সিঁদুরদানের সময় প্রদীপের হাত কাঁপছিল। তাঁর ধারণা, তিনি কোনও কঠিন অসুখে ভোগেন। যা বিয়ের আগে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে গেছেন। কিন্তু প্রদীপ জানিয়েছেন, তীব্র ঠান্ডার কারণে তাঁর হাত কাঁপছিল। বিয়ের আগে দীপিকার পরিবারের সঙ্গে একাধিকবার দেখাসাক্ষাৎ হয়েছিল তাঁর। একবারও হাত কাঁপেনি বলে জানিয়ে দেন।
পাত্রীর এমন সিদ্ধান্ত শুনেই দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। পুলিশও বিয়ের আসরে আসে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন দীপিকা। বর্তমানে তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় গ্রামেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?