বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ মার্চ ২০২৫ ২৩ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিরাট বড় পদক্ষেপ নিল এয়ারটেল। তারা এবার ইলন মাস্কের সংস্থার সঙ্গে জোটবদ্ধ হল। ফলে এয়ারটেলের হাত ধরেই ভারতের বাজারে আসবে স্পেস এক্স।
ইতিমধ্যেই এই দুটি কোম্পানির মধ্যে চুক্তি সই করা হয়ে গিয়েছে। স্টার লিঙ্কের হাই স্পিড ইন্টারনেট এবার দ্রুত হাতে পেয়ে যাবেন ভারতীয় গ্রাহকরা। এখানেই শেষ নয়, এবার থেকে স্পেস এক্সের সমস্ত উপাদান পাওয়া যাবে এয়ারটেলের দোকান থেকেই। এই সমস্ত ইন্টারনেট সামগ্রী শুধুমাত্র এয়ারটেলের দোকান থেকেই মিলবে।
দোকান, বাজার, স্কুল, স্বাস্থ্য ক্ষেত্র ছাড়া ভারতের বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে এয়ারটেল। এমনকি গ্রামের বিভিন্ন অংশেও এয়ারটেল নিজেদের মেলে ধরেছে। সেখান থেকে তাদের সঙ্গে যদি স্পেস এক্স যুক্ত হয়ে যায় তাহলে সেই সমস্ত সুবিধা এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন।
এয়ারটেলের সঙ্গে স্টারলিঙ্কের যোগ করে নেওয়া হবে বলেও খবর মিলেছে। ফলে ভারতের যেসব স্থানে ইন্টারনেট পরিষেবা খানিকটা খামতি থেকে গিয়েছে সেখানে এবার অতি দ্রুত এয়ারটেল সেই পরিষেবা পৌঁছে দেবে। দ্রুত ইন্টারনেট কানেকশনের মাধ্যমে গোটা দেশকে জুড়ে দেবে এয়ারটেল।
এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর তথা ভাইস চেয়ারম্যান গোপাল ভিত্তল জানিয়েছেন স্পেস এক্সের সঙ্গে কাজ করতে পেরে তারা খুশি। এটি একটি নতুন মাইনস্টোন তৈরি করবে। ফলে আগামী জেনারেশনের কাছে ইন্টারনেটকে অনেক দ্রুত দ্রুত এবং সহজে পৌঁছে দেওয়া যাবে। পাশাপাশি ইন্টারনেটের খরচও এতে খানিকটা কমে যাবে। এয়ারটেলের সঙ্গে কাজ করতে পেরে স্পেস এক্সের কর্তারাও খুশি।
বর্তমান সময়ের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি সময়ে ইন্টারনেটকে আরও ব্যবহার করতে হবে। সেই কাজকে গতি দেবে এই দুটি প্রতিষ্ঠান। তারা মিলিতভাবে গোটা দেশের বিভিন্ন গ্রামে ইন্টারনেট প্রসারে জোর দেবে। ফলে যারা এয়ারটেল গ্রাহক রয়েছেন তারা আরও বেশি উপকৃত হবেন।
এয়ারটেলের সঙ্গে স্পেস এক্স যৌথভাবে কাজ করে ভারতের বিভিন্ন প্রান্তে সস্তায় ইন্টারনেট পরিষেবা দেবে। ফলে সেখান থেকে প্রতিটি গ্রাহক অনেক বেশি উপকৃত হবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?