শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ মার্চ ২০২৫ ২২ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০১৯ সালে দ্বারকায় বিশাল হোর্ডিং লাগানোর জন্য সরকারি তহবিলের ব্যাপক অপব্যবহার হযেছে। এই অভিযোগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন মঞ্জুর করল রাউস অ্যাভিনিউ আদালত ।
অভিযোগ যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, প্রাক্তন আপ বিধায়ক গুলাব সিং এবং দ্বারকার কাউন্সিলর নীতিকা শর্মার সঙ্গে দ্বারকায় বিশাল হোর্ডিং লাগানোর মাধ্যমে সরকারি তহবিলের অপব্যবহার করেছিলেন। এই নিয়ে ২০১৯ সালেই দায়ের হয়েছিল মামলা।
তবে, ২০২২ সালের সেপ্টেম্বরে, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দেন। তবে দায়রা আদালত, নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে পুনর্বিবেচনার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের কাছে ফেরত পাঠান। ম্যাজিস্ট্রেট আদালতকে মামলাটি নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়ার পর, ম্যাজিস্ট্রেট এ দিন কেজরিওয়ালদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন গ্রহণ করেছেন।
জানুয়ারিতে বিশেষ বিচারক বিশাল গোগনে বলেছিলেন যে, অভিযোগ খারিজ করে ম্যাজিস্ট্রেট যে আদেশ দিয়েছিলেন তাতে অপরাধটি আমলযোগ্য কিনা তা খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৬(৩) এর অধীনে, নতুন আবেদনটি দায়ের করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট পুলিশকে এফআইআর নথিভুক্ত করতে এবং আমলযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারেন।
পুলিশকে ১৮ মার্চের মধ্যে একটি সম্মতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?