শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বাতাসে বিষ, বিশ্বের বিষাক্ত ২০ শহরের মধ্যে ১৩টিই ভারতের, ভয় ধরাচ্ছে অসম-দিল্লি

Riya Patra | ১১ মার্চ ২০২৫ ২১ : ৩৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সুইস এয়ার কোয়ালিটি টেকনোলোজি সংস্থা ‘এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২৪’ প্রকাশ করেছে। তাতে যে তথ্য প্রকাশ্যে এসেছে, রীতিমতো চমকে ওঠার মতো।

রিপোর্টের তথ্য কী? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ২০টি দূষিত শহরের মধ্যে, ১৩টিই ভারতের। পরিসংখ্যানের হিসেবে, ২০২৪ জুড়ে ভারত বিশ্বের অন্যতম দূষিত দেশ ছিল।

২০২৪ সালে ভারতে পিএম২.৫-এর ঘনত্ব ৭ শতাংশ হ্রাস পেয়েছে, গড়ে প্রতি ঘনমিটারে ৫০.৬ মাইক্রোগ্রাম, যেখানে ২০২৩ সালে প্রতি ঘনমিটারে ৫৪.৪ মাইক্রোগ্রাম ছিল। তবুও, বিশ্বের ১০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ছয়টি ভারতেরই। বিশ্বের সর্বাধিক দূষিত শহরও ভারতেরই। দিল্লির পরিস্থিতিও চমকে ওঠার মতো। তালিকায় দ্বিতীয়।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের যে ১৩টি শহরের নাম রয়েছে, সেগুলি হল- বার্নিহাট, দিল্লি, মুল্লানপুর (পাঞ্জাব), ফরিদাবাদ, লোনি, নয়াদিল্লি, গুরুগ্রাম, গঙ্গানগর, গ্রেটার নয়ডা, ভিওয়াড়ি, মুজাফফরনগর, হনুমানগড় এবং নয়ডা। বিশ্বের দূষিত ২৫ শহরের মধ্যে তালিকায় পাকিস্তানের সাত শহর।

সামগ্রিকভাবে, ৩৫ শতাংশ ভারতীয় শহর বার্ষিক পিএম ২.২-এর মাত্রা হু-এর নির্ধারিত মাত্রার ১০গুণ বেশি।  গবেষণার তথ্য, ভারতে বায়ু দূষণ এখনও একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি, যা আনুমানিক ৫.২ বছর আয়ু কমিয়ে দেয় সাধারণ মানুষের।

২০২৪-এ প্রকাশিত ল্যানসেট প্ল্যানেটারি হেলথের এক গবেষণা অনুসারে, ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতে প্রতি বছর প্রায় ১.৫ মিলিয়ন মৃত্যুর কারণ মূলত বায়ুদূষণ। 

এই প্রসঙ্গে উল্লেখ্য পিএম ২. আসলে কী? ২.৫ মাইক্রনের চেয়ে ছোট ক্ষুদ্র বায়ু দূষণকারী কণা, যা মূলত ফুসফুস এবং রক্তপ্রবাহে মিশে যায়।এর প্রভাবে শ্বাসকষ্ট, হৃদরোগ এমনকি ক্যান্সারও হতে পারে। এর উৎস যানবাহন নির্গত ধোঁয়া, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া এবং কাঠ-ফলস পোড়ানো ধোঁয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া