শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ মার্চ ২০২৫ ২১ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পম্যের উপর বাণিজ্য শুল্ক কমানো নিয়ে ভারত কোনও প্রতিশ্রুতি দেয়নি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল নয়াদিল্লি। সোমবার বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে কেন্দ্রীয় বাণিজ্য সচিব সুনীল বর্থওয়াল এই তথ্য জানান। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন যে, আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত।
বাণিজ্য সচিব সুনীল বর্থওয়াল সংসদীয় কমিটির কাছে ব্যাখ্যা করে জানিয়েছেন যে, ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক সংক্রান্ত আলোচনা এখনও জারি রয়েছে। এখনও পর্যন্ত কোনও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি।
শুল্ক-বদলার নীতি কার্যকর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চাপ বাড়ছে ভারতের। এই প্রেক্ষিতেই সংসদীয় কমিটির কয়েকজন সদস্য ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই এ বিষয়ে সরকারের অবস্থান ও বক্তব্য জানতে চেয়েছিলেন। বর্থওয়াল জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা জারি থাকায় ভারত, আমেরিকাকে শুল্কনীতি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতি দেয়নি।
বাণিজ্য চুক্তিতে যাতে ভারতের স্বার্থ কোনওভাবে ক্ষুণ্ণ না হয় তাও দেখা হচ্ছে বলে আস্বাস্থ করেছেন বাণিজ্য সচিব।। সুনীল বর্থওয়াল বলেছেন, ভারত অবাধ বাণিজ্যের পক্ষে। আমরা চাই বাণিজ্যে উদারীকরণ আসুক। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ঘটবে। বাণিজ্য বৃদ্ধি চাওয়ার কারণে আমরা চাই না শুল্কযুদ্ধ চালু হোক। কেননা এতে কারওরই স্বার্থ রক্ষিত হবে না, উল্টে আর্থিক মন্দা ডেকে আনবে।
বার্থওয়েল জানিয়েছেন যে, ভারত হুটোপাটি করে শুল্ক কমাবে না। বিশেষত যে ক্ষেত্রগুলি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেগুলিতে তো নয়ই। যাই করা হবে, তাতে যাতে দেশের স্বার্থ সুরক্ষিত থাকে তা দেখেই পদক্ষেপ করা হবে।
বাণিজ্য সচিব সাফ জানিয়েছেন যে, কানাডা ও মেক্সিকোর পরিস্থিতি আলাদা। তাদের ক্ষেত্রে সীমান্ত ও অনুপ্রবেশ পৃথক সমস্যা হিসেবে রয়েছে। কিন্তু যে চুক্তি যৌথ সমঝোতার ভিত্তিতে তৈরি হবে, একমাত্র সেই চুক্তিতেই স্বাক্ষর করবে ভারত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?