শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ মার্চ ২০২৫ ২০ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী পদ্মাপার। সাক্ষী আরও বহুকিছুর, যেকথা আগে ভাবেনি দেশ। চাকরিতে কোটার বিরোধীতা করে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, তা থেমেছে সরকারের পতনে। নতুন অন্তর্বর্তী সরকার, নয়া রাজনৈতিক ছাত্র দল, সব মিলিয়ে গত কয়েকমাসে বারবার প্রেক্ষাপট বদলে গিয়েছে মুজিবের দেশে। যদিও বর্তমান সরকার সেদেশ থেকে যেন মুজিবকেই মুছে ফেলতে চাইছে নানা ভাবে। এসবের মাঝেই বড় ষড়যন্ত্রের আভাস নাকি বাংলাদেশে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, সেনাবাহিনিতে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে সেনার এক শীর্ষ আধিকারিকের উপর কড়া নজরদারি চালাচ্ছে বাংলাদেশ সেনা।
কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের পদক্ষেপের ইঙ্গিত পাওয়ার পরেই নাকি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এই নির্দেশ দিয়েছেন। ওয়াকার-উজ-জামানের অজ্ঞাতেই জামাত ঘনিষ্ঠ ফয়জুর রহমানের পরপর বৈঠক ডাকার ঘটনা সামনে আসার পরেই, তিনি বিষয়টি বুঝতে পারেন।
বৈঠকে কী আলোচনা চলছিল? সূত্রের খবর, মূল ষড়যন্ত্র চলছিল ওয়াকারের বিরুদ্ধেই। তাঁর বিরুদ্ধে সমর্থন সংগ্রহ করার জন্যই ডাকা হচ্ছিল একের পর এক বৈঠক। সেনা-সমর্থনে ওয়াকারকে সরিয়ে সেই জায়গায় নিজে বসার পরিকল্পনা করছিলেন বলেই খবর সূত্রের। উল্লেখ্য, জানুয়ারি থেকেই ফয়জুরের কার্যকলাপ নজরে আসতে শুরু করে।
গুরুত্বপূর্ণ বিভাগীয় কমান্ডারদের (জিওসি) মার্চের শুরুতেই বৈঠকে ডাকা হয়েছিল। তবে, সেনাপ্রধানের সচিবালয় এই বৈঠকের কথা জানতে পারে এবং শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয় তৎক্ষণাৎ। ফলে, শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সরে আসেন।
শুধুমাত্র সেনা কর্তাদের সঙ্গেই নয়, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান ২০২৫-এর প্রথম দু’ মাস একাধিক জামাত নেতা এবং পাক কুটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন।
গত মাসে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছিলেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার পিছনে রাজনৈতিক অস্থিরতা রয়েছে।তারমাঝেই সামনে এসেছে সেনা বাহিনীতে অভ্যুত্থান, তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্রের তথ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?