শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুনেতে ফের গুলেন বেরি আতঙ্ক, কী পদক্ষেপ নিল পুরসভা

Sumit | ১১ মার্চ ২০২৫ ২০ : ৫৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: গুলেন বেরি নিয়ে সতর্ক পুনে প্রশাসন। এবার সেখানকার ৮ টি জলের প্ল্যান্টকে আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। এই জলের প্ল্যান্টগুলিকে কিছুদিন আগেই ফের কাজ চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এবার ফের একবার সেগুলিকে বন্ধ করে দেওয়া হল।


এই জলের প্ল্যান্টগুলি যেখানে রয়েছে সেগুলি সবই সিনহাগাদ রোডের কাছে। এই এলাকায় ফের যাতে নতুন করে গুলেন বেরি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যেই এই ব্যবস্থা নেওয়া হল। মোট ৩০ টি জলের প্ল্যান্টে গিয়ে সেখানকার জলের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এরপরই সেখানকার জল পানের উপযুক্ত নয় বলে জানিয়ে দেওয়া হয়েছিল।


পুনের জল দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে গুলেন বেরি নিয়ে তারা বিশেষ চিন্তিত। এটি জলবাহিত রোগ বলে এখানকার জলের প্রতিটি প্ল্যান্টগুলিতে বিশেষ নজরদারি চলছে। সেখানে যদি জলের গুনমান নিয়ে কোনও সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সেখানে তারা কড়া পদক্ষেপ নেবেন।

 


গুলেন বেরি নিয়ে বেশ কয়েকটি নতুন নির্দেশিকা জারি করেছে পুনের দপ্তর। যেসব জলের প্ল্যান্টগুলি রয়েছে সেগুলিতে বারে বারে সমীক্ষা চালানো করা হচ্ছে। এবিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে নির্দেশিকা জারি করেছে তাকে মেনে চলাই প্রধান কাজ বলে জানিয়ে দিয়েছে পুনের পুরসভা।  

 


গুলেন বেরি নিয়ে কয়েকমাস আগে পুনেতে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছিল। এটি ছিল মূলত জলবাহিত রোগ। যদি বিশুদ্ধ পানীয় জল না কেউ পান করে তাহলে সেখান থেকে গুলেনবেরি রোগ ছড়াতে পারে বলেই চিকিৎসকার জানিয়েছিলেন। 

 


তবে প্রশাসন এবং পুরসভা তৎপরতার সঙ্গে এই রোগকে নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। তারা প্রথমেই বিভিন্ন জলের প্ল্যান্টগুলিকে টার্গেট করেন। সেখান থেকেই পানীয় জলের গুনমান নিয়ে তাদের কাছে যে রিপোর্ট আসে সেখান থেকেই তারা গুলেন বেরি নিয়ে নির্দেশিকা জারি করেন। এরপরই ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করে গুলেন বেরি।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া