শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হার মানবে সিনেমা, খালে ঝাঁপ দেওয়া এক মহিলাকে নাটকীয়ভাবে উদ্ধার করল উত্তরাখণ্ড পুলিশ, দেখুন সেই ভিডিও

RD | ১১ মার্চ ২০২৫ ২০ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে ডুবে যাওয়া এক মহিলাকে বাঁচাতে দুই পুলিশ কর্মীর খালে ঝাঁপ দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, লাফ দেওয়ার পর দুই পুলিশকর্মী ওই মহিলাকে বাঁচাতে দৌড়োচ্ছেন। প্রায় কয়েকশ মিটার দৌড়ে গিয়ে খালের জলে ঝাঁপ দেন পুলিশকর্মীরা। তারপর দেখা যায় যে, একজন পুলিশকর্মী সাঁতার কেটে মহিলার কাছে পৌঁছেছেন। প্রায় অচৈতণ্য ওই মহিকাকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন।  

ঘটনাটি উত্তরখণ্ডের হরিদ্বার জেলার রুরকি শহরের বলে জানা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন উত্তরাখণ্ড পুলিশ।

পুলিশ জানতে পেরেছে যে, গত কয়েকদিন ধরে মানসিক চাপের কারণে এমএ পাঠরতা ওই ছাত্রী খালের জলে ঝাঁপ মেরেছিলেন। ওই মেয়েটিকে লে ঝাঁপ দিতে দেখে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা চেঁচামিচি শুরু করেন। বিষয়টি নজর এড়ায়নি পুলিশেরও। "রুড়কি হক ১৪" দলের অংশ হিসেবে এলাকায় টহলরত অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মনোজ শর্মা এবং হেড কনস্টেবল কৃপা রাম তাৎক্ষণিকভাবে মেয়েটিকে উদ্ধারের জন্য ছুটতে থাকেন। তারপরই জলে ঝাঁপ মারেন। 

অজ্ঞান অবস্থায় মহিলাকে জল থেকে তুলে আনা হয়। দুই পুলিশকর্মীই জরুরি চিকিৎসা দেন। মেয়েটিকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর পেট থেকে জল বের করে দেন। মেয়েটির চিকিৎসা চলছে এবং পরিবারকে জানানো হয়েছে।

পুলিশকর্মীদের প্রবল সাহসিকতার জন্য প্রশংসা করা হচ্ছে। এক্স অ্য়াকাউন্টে শেয়ার করা ভিডিও-তেউত্তরাখণ্ড পুলিশ বলেছে, "এই সাহসী কাজ পুলিশের কর্তব্য এবং মানবতার উদাহরণ স্থাপন করে। স্থানীয়রা, সিটি পুলিশ ইউনিট (সিপিইউ) কর্মীদের প্রশংসা করেছেন।"

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া