শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১১ মার্চ ২০২৫ ২০ : ২৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক, একথা কারও অজানা নয়। সিনেমা শুরু হওয়ার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ থেকে শুরু করে নানা কর্মসূচি-ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে চর্চা চলে সর্বত্র। তবুও মনের আনন্দে সুখটান হোক কিংবা স্ট্রেস ফ্রি থাকতে ধোয়া সেবন, ফুসফুস সহ শরীরের উপর সার্বিকভাবে যে বড় প্রভাব ফেলে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। শুধু শরীরের নয়, ধূমপান চুলের স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।
বর্তমানে পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই চুল পড়ার সমস্যায় জর্জরিত। কারও কারও তো অল্প বয়সেই উঁকি দিচ্ছে টাক। আর সেই সমস্যাই নাকি বাড়িয়ে দিতে পারে ধূমপান। গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন ১০টা সিগারেট খেলে চুল পড়ার সম্ভাবনা বাড়ে।
ধূমপানের সঙ্গে চুল পড়ার ঠিক কী সম্পর্ক? আসলে ধূমপানের ফলে রক্তনালীগুলি সংকুচিত হয়, যা চুলের ফলিকলে রক্তপ্রবাহ কমায়। ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি না পৌঁছলে চুল দুর্বল হয়ে পড়ে এবং একালে ঝরতে শুরু করে। এছাড়া ধূমপানের ফলে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা বাড়ে এবং ফলিকুলার কোষের ক্ষতি হয়। ফলে স্বাভাবিকভাবে চুলের বৃদ্ধি কমে যায়।
ধূমপান ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি) হরমোনের উৎপাদন বাড়ায়, যা পুরুষ ও মহিলাদের অকালে টাক পড়ার ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। তামাকের বিষাক্ত রাসায়নিক পদার্থ চুলের ফলিকুলার কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে। ধূমপানের কারণে শরীরে প্রচুর পরিমাণে ফ্রির্যাডিকাল তৈরি হয়, যা শরীরের ক্ষতি তো করেই, সঙ্গে স্ক্যাল্পেও নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণেই মূলত চুলের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।
যদিও সিগারেট খাওয়া ছেড়ে দিলেই যে আবার নতুন করে চুল গজাতে শুরু করবে, এমন কোনও তথ্য পাওয়া যায়নি। আপনি হয়তো ১৫ বছর টানা ধূমপান করেছেন, তারপর হঠাৎ একদিন এই অভ্যাস ত্যাগ করার পরের দিনই ম্যাজিক হবে, বিষয়টা এমন নয়। সেক্ষেত্রে ধূমপান ছেড়ে দেওয়ার পরে চুলের হাল ফেরাতে চিকিৎসা করাতে পারেন। তাহলেই আসল উপকার মিলবে। তবে কারও কারও ক্ষেত্রে চটজলদি সুফল মিলতেও পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?