শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুত্র হোক বা কন্যা, তৃতীয় সন্তান হলেই মিলবে ভুরি ভুরি পুরস্কার! বিরাট ঘোষণা ভারতের এই রাজ্যের সাংসদের

RD | ১১ মার্চ ২০২৫ ২০ : ০৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের শাসক দল টিডিপি-এর সাংসদ কলিসেট্টি আপ্পালা নাইডু তাঁর নির্বাচনী এলাকায় জন্ম নেওয়া তৃতীয় কন্যা শিশুদের জন্য এক অনন্য উপহার ঘোষণা করেছেন। নারী দিবস উদযাপনের সময়, ওই সাংসদ তার নির্বাচনী এলাকায় জন্ম নেওয়া প্রতিটি তৃতীয় কন্যা সন্তানের জন্য ৫০,০০০ টাকা জমা করারর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও, সাংসদ তৃতীয় সন্তান পুত্র হলে তাকে একটি বাছুর এবং একটি গরু দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি মহিলার জন্য এই প্রস্তাব কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন সাংসদ আপ্পালা নাইডু। অন্ধ্রপ্রদেশ তথা ভারতের 
জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।

যেহেতু নবজাতক তৃতীয় কন্যা সন্তানের নামে ৫০ হাজার টাকার একটি স্থায়ী আমানত করা হবে, তাই সেই অর্থ মেয়েটির বিয়ের সময় সম্ভবত ১০ লক্ষ টাকা হবে বলে জানিয়েচেন টিডিপি সাংসদ।

আপ্পালা নাইডু  বলেছেন, "তৃতীয় সন্তান যদি ছেলে হয়, তাহলে আমরা একটি গরু এবং একটি বাছুর দেব। তৃতীয় সন্তান যদি মেয়ে হয় তাহলে ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিট করব। ভারতের জনসংখ্যা বাড়াতেই হবে।"  

সাংসদ জানিয়েছেন যে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে তিনি অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ নিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল আপ্পালা নাইডুর বক্তব্য। তাঁর এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়াতে রি-পোস্ট করছেন দলের নেতা-কর্মীরা। তাঁর ওই বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যখন সবাই জন্মনিয়ন্ত্রণের কথা বলছেন তখন কী করে একজন সাংসদ এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যদিও তাঁর পাশেই দাঁড়িয়েছেন  তেলেগু দেশম পার্টির  নেতারা। এই বক্তব্য এবং ঘোষণাকে 'বৈপ্লবিক' বলে উল্লেখ করে প্রশংসা করেন তাঁরা। এমনকী এই জন্য কলিসেট্টির প্রশংসা করেছেন খোদ চন্দ্রবাবু নাইডু-ও।

সকল মহিলা কর্মচারী এখন প্রসবকালীন ছুটির অধিকারী হবেন, তাদের ইতিমধ্যে কতজন সন্তান থাকুক না কেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া