শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ মার্চ ২০২৫ ১৯ : ৫৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করতে ইতিমধ্যেই ইতিমধ্যেই আরও সন্তানধারণের পরামর্শ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নায়ডু। তাঁর দেখানো পথেই হাঁটলেন দলের সাংসদ আপ্পালা নায়ডু। তাঁর ঘোষণা, তৃতীয় সন্তানের জন্ম দিলে মহিলাদের পুরস্কৃত করা হবে। মেয়ে সন্তান হলে ৫০ হাজার টাকা এবং ছেলে সন্তান হলে একটি করে গরু দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, তাঁর বেতন থেকেই এই পুরস্কার দেওয়া হবে।
আপ্পালার এই প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টিডিপি নেতা-কর্মীরা তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপ্পালার ভিডিওটি পোস্ট করেছেন। টিডিপি নেতাদের মতে, রাজ্যের মহিলারা তাঁর এই প্রস্তাবকে বিপ্লবী বলে প্রশংসা করছেন। সাংসদের এই ঘোষণার প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রীও।
গত শনিবার বিজয়নগরমের রাজীব স্পোর্টস কম্পাউন্ডে নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা করেন আপ্পালা। মার্চের শুরুতে দিল্লি সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দক্ষিণ ভারতে জনসংখ্যা হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, বয়স্ক জনসংখ্যা রাজ্যের উন্নতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। যেখানে উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যগুলিতে জনসংখ্যার গড় বয়স কম। এর সমাধান হিসাবে জনসংখ্যা নিয়ন্ত্রণের পরিবর্তে দীর্ঘমেয়াদি জনসংখ্যা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবারই চন্দ্রবাবু ঘোষণা করেছেন, রাজ্যে সন্তানপ্রসবের সময় সমস্ত মহিলা কর্মচারীর জন্য সন্তানসংখ্যা নির্বিশেষে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশম জেলার মারকাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা করেন। এর আগে দু’টি সন্তানের জন্ম দেওয়া পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি পাওয়া যেত। এখন থেকে সন্তানসংখ্যা নির্বিশেষে সব প্রসূতিই মাতৃত্বকালীন ছুটি পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?