শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চরম নির্মম, ৫ বছরের মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে মেরে মন্দিরে রক্ত নিবেদন করল বাবা!

RD | ১১ মার্চ ২০২৫ ১৯ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এ কেমন বাবা! নিজের পাঁচ বছরের কন্যা সন্তানকে খুন করে মন্দিরের সিঁড়িতে মেয়েটির রক্ত নিবেদন করার অভিযোগ উঠল। ঘটনা গুজরাতের ছোটাউদেপুর জেলার। পুলিশ জানিয়েছে, সোমবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে আদিবাসী অধ্যুষিত পানেজ গ্রামে শিশুটিকে তার মায়ের সামনে থেকেই অপহরণ করে তার বাবা। এরপর তাকে নিজের বাড়িতে নিয়ে যায় লালা তড়বি নামের ওই অভিযুক্ত ব্যক্তি। এরপর কুড়ুল দিয়ে মেয়ের ঘাড়ে কুপিয়ে নির্মমভাবে খুন করে ওই ব্যক্তি। ফলে মুখ থেকে রক্ত বেরোতে থাকে। 

সহকারী পুলিশ সুপার গৌরব আগরওয়াল বলেছেন, 'অভিযুক্ত শিশুটির গলা কেটে রক্ত সংগ্রহ করে এবং সেই রক্ত নিজের বাড়ির একটি ছোট মন্দিরের সিঁড়িতে নিবেদন করেছেন লালা। শিশুটির মা ও কয়েকজন গ্রামবাসী ঘটনাটি দেখেন, কিন্তু লালার হাতে কুড়ুল থাকায় তাঁরা কিছুই করতে পারেননি।'

প্রাথমিকভাবে এটি কোনও তন্ত্রসাধনার অংশ বলে সন্দেহ করা হলেও পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তন্ত্র-মন্ত্রের চর্চা করতেন এমন কোনও প্রমাণ মেলেনি। ফলে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ হতে পারেন। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদভির  বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া