রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | একেই বলে পোষ্য প্রেম, মৃত কুকুরের সফল ক্লোন তৈরি করতে ১৯ লক্ষ টাকার বেশি খরচ করলেন মহিলা

RD | ১১ মার্চ ২০২৫ ১৮ : ৫৭Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্লোন, তা-ও আবার কুকুরের! দুনিয়াকে তাক লাগিয়ে দিল চিন। পোষ্য প্রেমিও খুঁজে পেলেন তাঁর হারিয়ে যাওয়া প্রিয় জোকারকে।

'সাউথ চায়না মর্নিং পোস্ট'-এর এক প্রতিবেদন অনুসারে, পূর্ব চিনের হাংঝোর বাসিন্দা জু-এর কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে যে, জু তাঁর মৃত কুকুরটির ক্লোন তৈরি করতে ১৯ লক্ষ টাকা (১৬০,০০০ ইউয়ান) খরচ করেছেন। সফল হয়েছে তাঁর উদ্য়োগ। ওই মহিলা ২০১১ সালে একটি ডোবারম্যান কুকুর কিনেছিলেন, সাধের পোষ্যকে তিনি আদর করে ডাকতেন জোকার বলে।

ক্রমশ পোষ্য জোকার ও তার মালিক জু-য়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে, বয়স বৃদ্ধির কারণে জোকার অসুস্থতাও বাড়তে থাকে। নয় বছর বয়সে, জোকারের ঘাড়ে ম্যালিগন্যান্ট সারকোমার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। অ্যানেস্থেসিয়া সংক্রান্ত ঝুঁকির থাকলেও সে য়াত্রায় রেহাই পেয়ে যায় সে। কিন্তু, পরের বছর কুকুরটির অবস্থার অবনতি ঘটে। হৃদরোগে সমস্য়া দেখা দেয়।, যার ফলে তীব্র কাশি, শ্বাসকষ্ট সমস্যা দেখা যায়। জোকারকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করেছিলেন মালিক জু। যদিও পৃথিবীর মায়া ত্যাগ করে জোকার ২০২২ সালের নভেম্বরে ১১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

প্রিয় ও সবচেয়ে কাছের বন্ধু তথা পোষ্যকে হারিয়ে হতাশা বাড়তে তাকে জু-য়ের। জু বলেন, "জোকার আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমার পরস্পর পরস্পরের এক দশশকের সঙ্গী। কিন্তু ওকে হারিয়ে আমি দিশাহারা। কষ্ট সহ্য করতে পারছি না।" মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন জু। অনিদ্রা, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ঘন ঘন অসুস্থতায় ভুগতে শুরু করেছিলেন মহিলা।

এরপরই প্রিয় পোষ্য জোকারকে কাছে পাওয়ার বাবনা মাথাচাড়া দেয় জু-য়ের। তাঁর ভাবনায় আসে যে, চিনে প্রাণীর ক্লোনিং প্রথা চালু রয়েছে। , 
প্রায় সঙ্গে সঙ্গেও জু তাঁর হারিয়ে যাওয়া পোষ্য জোকারের ক্লোনিং করার সিদ্ধান্ত নেন। যেমন ভাবনা তেমন কাজ। ক্লোনিংয়ের জন্য ১৯ লাখ টাকাও দিয়ে দেন মহিলা। ক্লোনিং সংস্থা কবর খুঁড়ে জোকারের পেট এবং কানের ডগা থেকে প্রক্রিয়াটির জন্য একটি ছোট চামড়ার টুকরো নেয়।

এক বছর পরে, জু একটি আল্ট্রাসাউন্ড রিপোর্ট পান। যা নিশ্চিত করেছিল যে, ক্লোনিং প্রক্রিয়াটি সফল হয়েছে। ২০২৪ সালের ১৫ এপ্রিল নাগাদ, জু নতুন কুকুরটিকে বাড়িতে নিয়ে য়ান। তার নাম রাখেন 'লিটল জোকার'। জু'র মতে, জোকার এবং লিটল জোকার উভয়েরই নাকের কাছে একই রকম কালো দাগ রয়েছে এবং তাদের আচরণও প্রায় একই। জু বলেন, "আমি এখন এই ছোট্ট প্রাণটির যত্ন নিচ্ছি। যা আমাকে সাময়িকভাবে জোকারকে হারানোর যন্ত্রণা ভুলে যেতে সাহায্য করেছে।" তাঁর সংযোজন, "জোকারকে লালন-পালনের অভিজ্ঞতার অভাব ছিল এবং ফলে আমি অনেক অনুশোচনায় ভুগেছি। লিটল জোকার আমাকে সেই ভুল শুধরে নিয়ে পুরোপুরি ভালোবাসার এবং যত্ন নেওয়ার দ্বিতীয় সুযোগ দিয়েছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া