রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ মার্চ ২০২৫ ১৮ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আবারও লজ্জার মুখে পড়তে হল পাকিস্তানকে। তুর্কমেনিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হল না। ফেরত পাঠানো হল লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হল কে কে আহসান ওয়াগান-কে।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর কাছে ব্যক্তিগত কাজে আমেরিকায় গিয়েছিলেন আহসান। তাঁর কাছে বৈধ আমেরিকার ভিসা ছাড়াও প্রয়োজনীয় সমস্ত নথিই ছিল। তা সত্ত্বেও তাঁকে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আটকে দেয় আমেরিকার অভিবাসন দপ্তরের আধিকারিকরা। কারণ হিসেবে জানানো হয়েছে, বিতর্কিত ভিসা রেফারেন্সের জন্য ওয়াগানকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন দপ্তরের এক অধিকর্তা জানিয়েছেন, ''রাষ্ট্রদূত কে কে ওয়াগানকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়নি। অভিবাসন সংক্রান্ত আপত্তির কারণে এই সিদ্ধান্ত।'' যদিও কী কারণে সেই আপত্তি তা ব্যাখ্যা করা হয়নি।
তবে, অসমর্থিত সূত্রে খবর, আমেরিকায় তাঁর পূর্ববর্তী কর্মজীবনের সময় প্রশাসনিক দুর্নীতির অভিযোগের কারণে তাঁকে সে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। আহসান এর আগে লস অ্যাঞ্জেলেসে পাকিস্তানের কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।
যদিও পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। তবে, বিষয়টির গুরুত্বের কারণে আহসানকে তাঁর অবস্থান ব্যাখ্যা করার জন্য ইসলামাবাদে ফেরত পাঠানো হতে পারে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার এবং বিদেশসচিব আমনা বালুচ-সহ শীর্ষ কূটনৈতিক নেতৃত্বকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে লস অ্যাঞ্জেলেসে অবস্থিত তাদের কনস্যুলেটকে এই ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?