শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১১ মার্চ ২০২৫ ১৮ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: যাঁরা হোলিতে রঙ এড়িয়ে চলতে চান তাঁদের মুসলিম মহিলাদের মাথার আবরণের মতো "ত্রিপলের হিজাব" পরতে হবে। মঙ্গলবার এমনই বিতর্কিত পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং। আলীগড়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, উত্তরপ্রদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী পুরুষদেরও একই পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, যদি কেউ নিজেদের টুপি এবং পোশাক পরিষ্কার রাখতে চান, তাহলে তাঁদের হয় ত্রিপলের হিজাব পরতে হবে, নইলে ঘরে থাকতে হবে।
রঘুরাজ সিং বলেছেন, "যে কেউ হোলির সময় রঙ এড়িয়ে চলতে চান তাদের উচিত ত্রিপল দিয়ে নিজেকে ঢেকে রাখা, ঠিক যেমন মুসলিম মহিলারা হিজাব পরেন। পুরুষদেরও তাণদের টুপি এবং পোশাক রক্ষা করার জন্য একই কাজ করা উচিত। যদি তাঁরা এটি করতে না পারেন, তাহলে তাঁদের বাড়িতে থাকা উচিত।"
মন্ত্রী আরও সতর্কবাণী যে, যাঁরা হোলি উৎসব ব্যহত করার চেষ্টা করছে তাঁদের কাছে সীমিত বিকল্প রয়েছে। বলেছেন, "এই ধরনের লোকদের জন্য তিনটি জায়গা আছে- তাঁরা হয় জেলে যান, অথবা যমরাজের (মৃত্যুর দেবতা) সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত হন।" মন্ত্রী জোর দিয়ে বলেন যে, হোলি অত্যন্ত পবিত্র এক দিন। এটা অত্যন্ত বিশ্বাসের বিষয়। হোলি যেকোনো মূল্যে উদযাপন করা হবে।
রঘুরাজ সিং বলেছেন, "সরকার নির্দেশ দিয়েছে যে হোলি উদযাপন করা হবে। সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপর যুগ থেকে এটি পালন করা হয়ে আসছে এবং কলিযুগেও এটি অব্যহত থাকবে।" হোলির রঙের প্রভাব নির্দিষ্ট কিছু মানুষের উপর পড়ার বিষয়ে উদ্বেগ উড়িয়ে দিয়ে সিং বলেন, "যদি মানুষের আপত্তি থাকে, তাহলে তাদের ত্রিপল দিয়ে তৈরি ভালোভাবে ঢাকা হিজাব পরা উচিত। আমরা ২০ বা ২৫ মিটারের মধ্যে রঙ সীমাবদ্ধ রাখতে পারি না।"
মন্ত্রী রঘুরাজ সিং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ)-এর ধর্মীয় কাঠামোর দীর্ঘস্থায়ী সমস্যার কথাও তুলে ধরে জানান, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের মধ্যেই একটি মন্দির নির্মাণ করা উচিত। বলেন, "এএমইউ-এর ভেতরে ইতিমধ্যেই একটি মসজিদ আছে, তাই একটি মন্দিরও তৈরি করা উচিত। যদি এটি ঘটে, তাহলে আমিই প্রথম আমার সম্পত্তি বিক্রি করে এর জন্য দান করব। যদি আবুধাবিতে মন্দির তৈরি করা যায়, তাহলে এএমইউ-তে কেন নয়? এই বিশ্ববিদ্যালয়টি পাকিস্তানে নয়, হিন্দুস্তানে। প্রতিষ্ঠানটিকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে সম্মান করতে হবে। তাদের বেতন আমাদের করের টাকা থেকে আসে। তাদের কোনও ভুল ধারনা থাকা উচিত নয় যে, ভারতীয় আইন এখানে প্রযোজ্য। অতএব, মন্দির নির্মাণ ন্যায্য। মানুষের তাদের সীমা অতিক্রম করা উচিত নয়।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?