শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ৩৪ বছর পর আসল মায়ের খোঁজ পেল দত্তক পুত্র, নিজের বোনের থেকে মাত্র ৫০০ মিটার দূরেই ছিল তাঁর বাড়ি!

AD | ১০ মার্চ ২০২৫ ০৪ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পরিবারে সঙ্গে একটি ঝামেলা আর এর ফলে আমূল পাল্টে গেল এক ব্যক্তির জীবন। ঝাং লেই নামে এক চীনা ব্যক্তি তাঁর পরিবারে সঙ্গে বিবাদের পর জানতে পারেন যে তাঁকে ৩৪ বছর আগে দত্তক নেওয়া হয়েছিল। তিনি আরও জানতে পারেন, তাঁর আসল বোন একই এলাকায় তাঁর বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে বাস করে। এই ঘটনা জেনে রীতিমতো অবাক ঝাং।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, দত্তক মায়ের সঙ্গে তর্কাতর্কির সময় সত্যটি জানতে পারেন ঝাং। তাঁর স্ত্রী যখন গর্ভবতী ছিলেন, তখন তাঁর দত্তক মা রাগের বশে তাঁকে জানিয়ে দেন যে ঝাং তাঁদের নিজের সন্তান নয়। এমনকি তিনি পরিবারকে ভেঙে ফেলার ধারণাটিও প্রস্তাব করেছিলেন। এই খবর জানার পর, ৩৬ বছর বয়সী ঝাং বাবা-মায়ের বাড়ি ছেড়ে চলে যান। তাঁর স্ত্রী সন্তানের জন্ম দেওয়ার পর, তাঁরা ঝাং-এর পরিবারের খোঁজ করা শুরু করেন। ঝাং চীনের একটি চ্যানেলে একটি সাক্ষাৎকারে বলেন, "আমার স্ত্রী সবসময় আমাকে বলত, অন্তত তোমার খুঁজে বার করা উচিত তোমার পরিবার কোথায়। তোমার জন্মদাতা বাবা-মা তোমার সঙ্গে যেমনই আচরণ করুক না কেন, তোমার শিকড় কোথায় তা জানতে হবে।"

অন্যদিকে, হুবেই প্রদেশের জাওয়াংয়ে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে, জিওং লিয়ানশিয়ান নামে এক মহিলা ৩০ বছরেরও বেশি সময় ধরে তার নিখোঁজ ছেলে লিউ ওয়েইওয়েইকে অক্লান্তভাবে খুঁজছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, জিওং এবং তাঁর স্বামী একসময় একটি তেলের দোকান চালাতেন এবং প্রায়ই কাজে ব্যস্ত থাকতেন। তাঁদের মেয়ে লিউ ইয়ানকে তাঁর ছোট ভাইবোনদের দেখাশোনার জন্য রেখে যেতেন। সবচেয়ে ছোট ছিল লিউ ওয়েইওয়েই। ১৯৯১ সালে লিউ ইয়ান জল আনতে বাড়ির বাইরে বেরনোর পরেই নিখোঁজ হয়ে যায় দুই বছর বয়সী লিউ ওয়েইওয়েই। পুলিশ তদন্তে জানা যায়, তাঁকে অপহরণ করা হয়েছে। বিধ্বস্ত বাবা-মা তাঁদের ছেলের জন্য মরিয়া অনুসন্ধান শুরু করেন। কিন্তু তাঁদের প্রচেষ্টা ব্যর্থ হয়। ২০১৫ সালে ছেলের মুখ না দেখেই মারা যান তাঁর স্বামী।

২০২৪ সালের আগস্টে ঝাং-এর স্ত্রী জিয়াও ঝেনইউ'স সার্চ স্টুডিও নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের কথা জানতে পারেন। তিনি ঝাং-কে সেখানে তাঁর নাম নথিভুক্ত করতে উৎসাহ দেন। ওই স্টুডিওর সাহায্যেই মায়ের খোঁজ পান ঝাং। তাঁর ছেলে লিউ ওয়েইওয়েই-এর খোঁজ পান জিওং। নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গে পুনর্মিলন হলেও, ঝাং আরেকটি আশ্চর্যজনক সত্য শুনে অবাক হয়ে যান। তাঁর নিজের বোন লিউ ইয়ান নানিয়াং-এ থাকতেন। ভাইবোনরা গত ৩৪ বছর ধরে নিজের অজান্তেই ৫০০ মিটার দূরে বসবাস করছিলেন। কিন্তু কখনওই একে অপরের সঙ্গে দেখা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া