শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ মার্চ ২০২৫ ২৩ : ৩২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতে এখন গম চাষ করার মরসুম। কিন্তু আবহাওয়া সে কথা বলছে না। মার্চের শুরু থেকেই গরমে নাজেহাল ভারতবাসী। মৌসম ভবন সতর্কতা জারি করে জানিয়েছে, চলতি মাসেই বেশ কিছু দিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি ১২৪ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি মাস ছিল। ভারতের জলবায়ুর এই পরিবর্তন ধান এবং গম উৎপাদনের জন্য ভাল খবর নয়।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, জলবায়ু পরিবর্তনের দেশে ধান ও গমের উৎপাদন ৬-১০% হ্রাস পেতে পারে। ২০২৩-২৪ সালে, দেশে ১১৩.২৯ মিলিয়ন টন গম এবং ১৩৭ মিলিয়ন টন চাল উৎপাদন হয়েছিল। ১৯০১ সালের পর থেকে ভারতের গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সাল সবচেয়ে উষ্ণতম বছর। গত বছর গড় সর্বনিম্ন তাপমাত্রা গড়ের চেয়ে ০.৯০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব এম রবিচন্দ্রনের মতে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে -পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাত হয়। কিন্তু বিশ্ব উষ্ণায়নের ফলে পশ্চিমি ঝঞ্ঝা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এর ফলে হিমালয় অঞ্চল এবং আশেপাশের সমভূমিতে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য তীব্র জল সংকট দেখা দিতে পারে। ন্যাশনাল ইনোভেশনস ইন ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার (এনআইসিআরএ)-এর তথ্য অনুসারে, ২১০০ সালের মধ্যে দেশে গমের উৎপাদন ৬-২৫% হ্রাস পেতে পারে এবং সেচের মাধ্যমে ধানের উৎপাদন ২০৫০ সালের মধ্যে ৭% এবং ২০৮০ সালের মধ্যে ১০% হ্রাস পেতে পারে।
ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্সেস-এর ২০২২ সালের এক গবেষণায় বলা হয়েছে, "ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়ন গমের জৈবিক ও বিকাশ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনে। যার ফলে শস্য উৎপাদন এবং শস্যের গুণমান হ্রাস পায়"
মৌসম ভবন ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে সবচেয়ে উষ্ণতম মার্চ মাসগুলির মধ্যে একটির সাক্ষী হতে চলেছে ভারতবাসী। মাসের বেশিরভাগ সময়ই তারপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে বেশি থাকবে। মৌসম ভবনের কর্মকর্তার মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করবে। মার্চের শেষদিকে অনেক রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪° ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭° সেলসিয়াস, যা গড়ের চেয়ে ৫.৯ ডিগ্রি বেশি। ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তাপপ্রবাহের ফলে গম খেতগুলি ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের মধ্যে সরবরাহ নিশ্চিত করতে ভারত সরকারকে গম রপ্তানি সীমিত করতে হয়েছিল। মৌসম ভবনের পূর্বাভাস, মার্চের মাঝামাঝি সময়ে উত্তর ও মধ্য ভারতের গম উৎপাদনকারী রাজ্যগুলিতে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাবে। গড় তাপমাত্রার চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?