মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ মার্চ ২০২৫ ২৩ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রতারণার শিকার বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিকে তাঁদের টাকা উদ্ধার করে ফেরত দিল পুলিশ। সোমবার বিধাননগর পুলিশ কমিশনারেটে এক অনুষ্ঠানে বিভিন্নভাবে প্রতারিত হওয়া ৩০ জনকে প্রায় ২ কোটি ৫ লক্ষ ২২ হাজার টাকা ফিরিয়ে দেওয়া হয়। ছিলেন বিধাননগর পুলিশের ডিসি ডিডি কুলদীপ এস এস, সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোতোষ রাজ-সহ অন্যান্য আধিকারিকরা।
প্রতারণার শিকার হওয়া এই তালিকায় একদিকে যেমন রয়েছেন চিকিৎসক তেমনি আছেন উপার্জনের চেষ্টা করা সাধারণ ঘরের মহিলারা। শিশুরোগ বিশেষজ্ঞ ও বিধাননগরের বাসিন্দা ডাঃ হিমানীশ চৌধুরী জানান, রেলের টিকিট বাতিলের জন্য তিনি একটি হেল্প ডেস্ক অ্যাপ ডাউনলোড করেছিলেন। এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় সাড়ে তিন লক্ষ টাকা উঠিয়ে নেয় প্রতারকরা।
সোমদত্তা রায় নামে আরেকজন প্রতারিত জানান, তিনি বাড়ি থেকে কাজ করে কিছু উপার্জনের জন্য সোশ্যাল সাইট দেখে একটি লিঙ্ক দেখতে পেয়ে ক্লিক করেন। এরপর তাঁকে একটি গ্রুপে যোগদান করানো হয়। এরপর থেকে প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে তাঁর থেকে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল।
প্রত্যেকেই তাঁদের নিজস্ব অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে সকলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তদন্ত করে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে তাঁদের ফিরিয়ে দেয় পুলিশ। খুশি সকলেই। এদিন পুলিশ জানায়, ডিজিটাল ব্যবস্থার যত তাড়াতাড়ি উন্নত হচ্ছে তত তাড়াতাড়ি প্রবীণরা এর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। সেই কারণেই তাঁদেরকে 'শিকার' হিসেবে বেছে নিচ্ছে প্রতারকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?