শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রাস্তা কেটেছিল বেড়াল, জ্যান্ত আগুনে পুড়িয়ে ভিডিও রেকর্ড করলেন মহিলা, তারপর?

Kaushik Roy | ১০ মার্চ ২০২৫ ২৩ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মোরাদাবাদ এলাকায় এক মহিলা এবং তার কয়েকজন বন্ধুদের বিরুদ্ধে এক বন্য বেড়ালকে জ্যান্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। অভিযোগ, রাস্তা আটকানোর জন্য ওই মহিলা এবং তার সঙ্গীরা বেড়ালটিকে ধরে আগুনে পুড়িয়ে দেয় এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে।  ঘটনাটি ঘটেছে ভোজপুর থানার অন্তর্গত এলাকায়। দিল্লির ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোতে ই-মেলের মাধ্যমে একটি অভিযোগ জমা পড়ে। জানা গিয়েছে, ওই মেলের মধ্যেই গোটা ঘটনার ভিডিওটি সংযুক্ত ছিল। সেই মেলের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। এসপি দেহাত কুনওয়ার আকাশ সিং অবশ্য গোটা ঘটনার ভিডিও এখনই প্রকাশ্যে আনতে রাজি হননি।

 

তিনি জানান, ‘গোটা ঘটনাটি এখনও তদন্তসাপেক্ষ। সে কারণে এখনই ভিডিও প্রকাশ করা যাবে না। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে’। এফআইআরের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা এবং তার বন্ধুরা বন্য বেড়ালটিকে পুড়িয়ে তার ভিডিও রেকর্ড করে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, অভিযুক্তরা যে বাইকে করে যাচ্ছিল তার রেজিস্ট্রেশন নম্বরের সূত্র ধরে অভিযুক্ত মহিলার পরিচয় জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রিয়া ভোজপুরের বাসিন্দা। জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সুরক্ষা আইনের ৯, ৩৯, এবং ৫১ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। তবে এখনও অভিযুক্তদের আদালতে তোলা হয়নি। দোষী সাব্যস্ত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া