রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | 'গুন্ডাগিরি', ট্রাম্পের প্রস্তাব নাকোচ করলেন ইরানের খামেনেই, এবার কী করবে আমেরিকা?

RD | ০৯ মার্চ ২০২৫ ১৮ : ৫৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পরমাণু চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়ে ইরানকে চিঠি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। না মানলে ছিল হুঁশিয়ারিও। শনিবারও সেই চিঠি প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেছে ইরান প্রশাসন। তবে, ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর দেশ কোনও  মতেই মার্কিন কৌশল বা চাপের কাছে নতিস্বাকীর করবে না। উল্টে আরও জোরদার মার্কিন আগ্রাসন রোধের ডাক দিয়েছেন তিনি।

কী বলেছেন খামেনেই?
ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময় আয়াতোল্লা আলি খামেনেই বলেছেন, "গুন্ডামির সরকার আলোচনার উপর জোর দিচ্ছে। কিন্তু ওদের আসল লক্ষ্য আলোচনা করে সমস্যা সমাধান করা নয়, বরং তাদের নিজস্ব প্রত্যাশাকে আগ্রাধিকার দেওয়া এবং অন্যদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। তাদের জন্য, আলোচনা আরও নতুন দাবি পেশের একটা উপায় মাত্র। ওদের নজরে কেবল পারমাণবিক চুক্তির প্রেক্ষিতে আলোচনা নয়, ওরা এবার এমন দাবি-দাওয়া বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে যা ইরান মেনে নিতে পারবে না।"

খামেনেই-র কথায়, "ওরা (আমেরিকা) আমেদের দেশের প্রতিরক্ষামূলক ক্ষমতা এবং আন্তর্জাতিক প্রভাবের উপর বিধিনিষেধ আরোপের দাবি করবে। বলবে যে, এটা কোরো না, সেই ব্যক্তির সঙ্গে দেখা করলে হবে না, সেই জিনিস তৈরি করো না' অথবা তোমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা যেন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম না করে।  ওদের লক্ষ্য শুধু আধিপত্য বিস্তার করা। এইসব কোনও মতেই ইরান মানবে না।"

দিন দু'য়েক আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে চিঠি দিয়েছেন। চিঠির বিষয়বস্তুই ছিল পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। চিঠির কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, "আমি আশাবাদী ইরান আলোচনায় রাজি হবে। কারণ, সেটা ওদের পক্ষে ভাল। আর ইরান যদি বিকল্পের কথা ভাবে, তবে অবশ্যই আমরাও পদক্ষেপ করব। কখনই তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।"

এই চিঠি ঘিরে কোন পদক্ষেপ করে ইরান সেদিকে নজর ছিল বিশ্বের। কিন্তু, জল্পনার অবসান ঘটল। মার্কিন 'বশ্যতা' খামেনেই মানবে না বলে জানিয়ে দিলেন। ফলে আমেরিকা ও ইরানের দ্বৈরথ জারি রইল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া