শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই রাজ্যে বিয়ের অনুষ্ঠানে প্লাসটিকের পানীয় জলের বোতল ব্যবহারে নিষেধাজ্ঞা, জানিয়ে দিল হাইকোর্ট

RD | ০৯ মার্চ ২০২৫ ১৭ : ৪৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্লাসটিকে ক্ষতি হচ্ছে পরিবেশের। চিন্তিত পরিবেশবিদরা। কিন্তু হুঁশ ফেরাতে তৎপর আদালত। কেরল হাইকোর্ট জানিয়েছে যে, পরিবেশগত উদ্বেগের কথা বিবেচনা করে রাজ্যে বিয়ের অনুষ্ঠানে প্লাস্টিকের পানীয় জলের বোতল ব্যবহার করা উচিত নয়। উচ্চ-আদালত আরও জানিয়েছে যে, সরকারি অনুষ্ঠানেও প্লাস্টিকের উপকরণ ব্যবহার করা অনুচিত।

হাইকোর্টে 'কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬' সম্পর্কিত বিষয়গুলির উপর একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছিল। বিচারপতিদের মতে, আদালত অ-পুনঃব্যবহারযোগ্য প্লাস্টিক নির্মূল করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকারের কাছে কেরল হাইকোর্টের বিচারপতিদের প্রশ্নও ছিল যে, "প্লাস্টিকের পানীয় জলের বোতলের উপর নিষেধাজ্ঞা কীভাবে বাস্তবায়িত করা যেতে পারে?"

জবাবে সরকারের তরফে আইনজীবী আদালতকে জানিয়েছেন যে, পাহাড়ি অঞ্চলে প্লাস্টিক নিষিদ্ধ করার একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। ১০০ জনের বেশি লোকের জমায়েত বা অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির এই লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে। এছাড়াও, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন- "বিবাহ অনুষ্ঠানে আধা লিটার জলেরর বোতল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছ।" স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন।

এই শুনানিতে উচ্চ-আদালত রেলের সমালোচনা করে বলেছে যে, রেলপথ আবর্জনামুক্ত রাখার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। বিচারপতিদের নির্দেশ যে, "জনগণ এবং আইনি ব্যবস্থার প্রতি রেলকে দায়বদ্ধতা পালন করতে হবে। রেল ট্র্যাকে আবর্জনা ফেলার অনুমতি দেওয়া উচিত নয়।” কেরল হাইকোর্ট রেলকে, ট্র্যাক থেকে আবর্জনা সম্পূর্ণরূপে অপসারণের নির্দেশ দিয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া