শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Four foods that can help you increase breast milk production

লাইফস্টাইল | স্তনদুগ্ধের পরিমাণ বাড়াতে কোন কোন খাবার অবশ্যই খেতে হবে নতুন মায়েদের?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ মার্চ ২০২৫ ১৭ : ৩৩Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: স্তন্য বলতে স্তন থেকে নিঃসৃত দুগ্ধকে বোঝায়। মায়ের বুকের দুধ নবজাতকদের পুষ্টি সরবরাহ করে। স্তন্যে নবজাতকের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় ঠিক মতো দুগ্ধ উৎপাদিত হয় না মায়ের শরীরে। এই লক্ষণ মা এবং সন্তান কারও জন্যেই ভাল নয়। মূলত পুষ্টির অভাব থেকেই স্তন্যের পরিমাণ কমে আসে। তাই নতুন মায়েদের স্বাস্থ্য ভাল রাখতে এবং স্তন্যের পরিমাণ বাড়াতে কিছু কিছু খাবার নিয়ম করে খেতে হবে মায়েদের।

ওটস: ওটস আয়রনে ঠাসা একটি খাবার। আয়রনের ঘাটতি দুধের সরবরাহ কমাতে পারে, তাই নতুন মায়েদের খাদ্যতালিকায় ওটস অন্তর্ভুক্ত করলে এই সমস্যা কমতে পারে।

সবুজ শাকসবজি: পালং শাক, মেথি পাতা এবং সর্ষে শাকের মতো সবুজ শাকসবজি আয়রন, ক্যালসিয়াম এবং ফোলেটের মতো খনিজে সমৃদ্ধ। পাশাপাশি এগুলি বিটা-ক্যারোটিন এবং রাইবোফ্লাভিনের খুব ভাল উৎস। এই উপাদানগুলি স্তন্যের পরিমাণ বাড়াতে খুবই কার্যকরী। তাই প্রতিদিন এক বা দুই ধরনের সবুজ শাকসবজি খাওয়া চাই-ই চাই।

গাজর: বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। স্তনদুগ্ধ উৎপাদন এবং স্বাস্থ্যকর দুধের সরবরাহ বজায় রাখার জন্য ভিটামিন এ অপরিহার্য। গাজর কাঁচা, রান্না বা জুস করে খাওয়া যেতে পারে।

বাদাম এবং বীজ: বাদাম এবং বিভিন্ন ধরনের বীজে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন থাকে, যা স্তন দুগ্ধের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে। নতুন মায়েরা তাই আখরোট, কাজু, ফ্লেক্সসিড খাদ্যতালিকায় রাখতে পারেন। জিরেও দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া