শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | ধর্মান্তকরণে দোষীদের এবার ফাঁসির সাজা, বড় ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

RD | ০৮ মার্চ ২০২৫ ২৩ : ২৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নারী দিবসে বড় ঘোষণা করে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। জোর করে ধর্মান্তকরণের চেষ্টা হলে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে বলে জানালেন মোহন যাদব। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কোনও মতেই জোরপূর্বক ধর্মান্তরিত হওয়ার বিষয়টি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

ভোপালের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "আমাদের নিষ্পাপ মেয়েদের প্রলোভন বা ভালোবাসার টোপ দিয়ে ধর্মান্তকরণের মতো অত্য়াচার চালালে  বিজেপি সরকার তা মেনে নেবে না। অত্যাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য অত্যন্ত কঠোর আইমন রয়েছে। যারা জোরপূর্বক ধর্মান্তরিত করবে তাদের আমরা ছাড় দেব না। এই ধরনের লোকদের বাঁচতে দেওয়া উচিত নয়। 'ধর্মীয় স্বাধীনতা' আইনের মাধ্যমে, আমরা জোরপূর্বক ধর্মান্তরিতদের মৃত্যুদণ্ডের বিধানের জন্য কাজ করছি।"  

২০২১ সালের ৮ মার্চ মধ্যপ্রদেশ বিধানসভায় 'ধর্মীয় স্বাধীনতা' আইন পাস হয়। ওই আইনের মাধ্যমে বিজেপি জোরপূর্বক ধর্মান্তরের বিরুদ্ধে তাদের অবস্থান আরও কঠোর করে। বিজেপি প্রায়শই "লাভ জিহাদ" শব্দটি ব্যবহার করে হিন্দু মহিলাদের বিয়ে করতে এবং ইসলামে ধর্মান্তরিত করার জন্য মুসলিম পুরুষদের দ্বারা প্রলুব্ধ করার অভিযোগে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে।

জোরপূর্বক ধর্মান্তকরণ রোধে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং গুজরাটেও এই ধরনের আইন রয়েছে। 

মধ্যপ্রদেশের আইনে অবৈধ ধর্মান্তকরণের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার বিধান রয়েছে। আইনটি প্রতারণামূলক উপায়ে, যেমন বিয়ের লোভ, মিথ্য়া প্রচার, হুমকি বা বলপ্রয়োগ বা প্রভাবখাটানোর মাধ্যমে ধর্মান্তকরণ করার বিষয়টিকে অন্তর্ভুক্ত রয়েছে।

বলা হয়েছে যে, আইন লঙ্ঘন করে সম্পন্ন যেকোনও বিবাহ বাতিল ঘোষণা করা হবে। ধর্ম গোপন করে বিবাহের ক্ষেত্রে, লঙ্ঘনকারীদের ১০ বছর পর্যন্ত জেল এবং ৫০,০০০ টাকা জরিমানাও করা যেতে পারে। আইন অনুসারে ধর্মান্তরিত ব্যক্তির বাবা-মা, আইনি অভিভাবক বা ভাইবোনদের অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। যারা ধর্মান্তরিত হতে ইচ্ছুক তাদের ৬০ দিন আগে জেলা প্রশাসনে আবেদন করতে হবে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া