শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ক্লাসে বসে নীল ছবি দেখছিলেন শিক্ষক, দৃশ্য ভেসে উঠল বোর্ডেও! কুকীর্তি দেখে ছাত্ররা যা করল...

Pallabi Ghosh | ০৮ মার্চ ২০২৫ ২২ : ৫১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ভরা ক্লাসরুম। সকলেরই মন ছিল শিক্ষকের কথা শোনায়। ল্যাপটপ খুলে পড়াচ্ছিলেন ওই শিক্ষক। কয়েকটি দৃশ্য ভেসে উঠছিল বোর্ডেও। মাঝপথেই ঘটল বিপত্তি। ক্লাস চলাকালীন পড়ুয়াদের কাজ দিয়ে, ল্যাপটপে মুখ গুঁজে কিছু একটা দেখছিলেন ওই শিক্ষক। ভুলে গিয়েছিলেন, ল্যাপটপে যা চলছে, তা ফুটে উঠেছে বোর্ডেও। বড় বোর্ডের দিকে পড়ুয়াদের চোখ পড়তেই, রীতিমতো চক্ষু চড়কগাছ। ক্লাস চলাকালীন নীল ছবি দেখছিলেন ওই শিক্ষক! 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। তাস্কিনোভো গ্রামের একটি স্কুলের মধ্যে ক্লাসে বসে নীল ছবি দেখার অভিযোগ উঠেছে ৬২ বছর বয়সি রাজিফ নামের এক শিক্ষকের বিরুদ্ধে। নীল ছবির দৃশ্য বোর্ডেও ভেসে উঠেছিল বলে অভিযোগ করেছে ক্লাসের পড়ুয়ারা। শিক্ষকের কীর্তি দেখে কেউ যেমন লজ্জায় মুখ লুকিয়ে রেখেছিল, কেউ আবার ফোনে ভিডিও তুলে রাখে। পরবর্তীতে সেই ভিডিও জমা দেয় প্রধান শিক্ষিকার কাছে। 

 

ক্লাসে ছাত্রদের সামনে বসে শিক্ষকের নীল ছবি দেখার ঘটনাটি ঘিরে রাশিয়ায় শোরগোল পড়েছে। পড়ুয়াদের অভিভাবকরা বিক্ষোভ দেখান এই ঘটনায়। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ৪০ বছর ধরে ওই শিক্ষক ওই স্কুলে কর্মরত। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ মানতে নারাজ সহকর্মীরাও। এখনও পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়নি বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া