শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শঙ্কা বাড়ছে, ১৫ দিন ধরে উদ্ধারকাজ চললেও এখনও খোঁজ নেই তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের

RD | ০৮ মার্চ ২০২৫ ২১ : ৫২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অতিক্রান্ত ১৫ দিন। এখনও কোনও খোঁজ নেই তেলঙ্গানার সুড়ঙ্গের ধসে আটকে পড়া শ্রমিকদের। উদ্ধারকারী দল স্নিফার ডগ ব্যবহার করে দু'টি সম্ভাব্য জায়গার চিহ্নিত করেছে। কিন্তু সেই জায়গাতেও শ্রমিকরা রয়েছেন কিনা, তা স্পষ্ট নয়। ক্রমশই আশঙ্কার মেঘ গভীর হচ্ছে। মনে করা হচ্ছে, শ্রমিকদের বাঁচার আশা ক্রমশ কমছে। 

শ্রীশৈলম বাঁধের সুড়ঙ্গে গত ২২ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটেছিল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হলেও উদ্ধারকারী দলের কাছে আটক শ্রমিকদের হদিশ নেই। সুড়ঙ্গের ভিতরে অনেকটাই ঢুকতে পেরেছে উদ্ধারকারী দল। কিন্তু আটকে থাকা শ্রমিকদের কোনও সাড়া-শব্দ মেলেনি বলে দাবি উদ্ধারকারী দলের। ফলে কেউ জীবিত রয়েছেন কিনা, তা নিয়েও সন্দেহ বাড়ছে। 

এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে উদ্ধারকাজে। তাঁদের সহায়তা করেচে ব়্যাট মাইনার্সের দল। ৭০০ জনের বেশি এই উদ্ধারকাজে জড়িত। তবুও সাফল্যের খাতা শূন্যই। 

উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল। তার জেরে বেশি ভিতরে এগোতেই পারছেন না উদ্ধারকারীরা। বিশেষজ্ঞদের মতে, এইভাবে জল-কাদা টপকে ভিতরে জোর করে ঢুকতে চাইলে প্রাণ সংশয় হতে পারে উদ্ধারকারী দলের সদস্যদের।

শ্রীশৈলম বাঁধের সুড়ঙ্গের ঠিক কোনও অংশে শ্রমিকরা আটকে রয়েছে তা জানতে পারলেও যে তাঁদের উদ্ধার করা সম্ভব হবে তাও নিশ্চিৎভাবে বলা যায় না। কারণ জল-কাদার জেরে সেই জায়গা পর্যন্ত পৌঁছতে কত সময় লাগবে তা কেউ জানেন না। সুড়ঙ্গের শেষ ২৫ থেকে ৩৫ মিটার পুরোপুরি জল-কাদায় ভরে রয়েছে। তা সরানোর কাজ শুরু হলেও ফাঁকা করা সম্ভব হচ্ছে না। বর্তামেন এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে সুড়ঙ্গের ভিতর নজরদারি চালানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে রোবোটিক ক্যামেরা। কিন্তু, প্রস্ন হল আটকে পড়া শ্রমিকদের কি আদৌ উদ্ধার করা সম্ভব হবে? 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া