রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৮ মার্চ ২০২৫ ২১ : ১৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অনেক দেশেই হিন্দু মন্দির তৈরি করা যেতে পারে, যার মধ্যে কিছু মুসলিম-প্রধান দেশও রয়েছে। প্রকৃতপক্ষে, পাকিস্তান এবং বাংলাদেশের মতো জায়গায় হিন্দু মন্দির রয়েছে যেখানে উৎসব উদযাপন করা হয় এবং কোনও বড় বিধিনিষেধ ছাড়াই প্রার্থনা করা হয়। তবে, ভারতের একটি প্রতিবেশী দেশে হিন্দু মন্দির স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে কর্মরত হিন্দুদের অত্যন্ত গোপনে পুজো করতে হয়।
এই দেশ এককালে হিন্দু এবং বৌদ্ধ রাজ্যের বসবাস ছিল, কিন্তু এখন সেই দেশেই হিন্দু মন্দির তৈরি বা হিন্দু ধর্মাচারণের কোনো অনুমতি নেই। ভারতের সঙ্গে এই প্রতিবেশী রাষ্ট্র জল এবং শাকসবজির মতো প্রয়োজনীয় সরবরাহের জন্য ভারতের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ভাবছেন ভারতের কোন প্রতিবেসী দেশ? উত্তর হল মালদ্বীপ। মালদ্বীপের সংবিধান অনুসারে, সমস্ত নাগরিককে মুসলিম হতে হবে। দেশটিতে অ-ইসলামিক ধর্মীয় রীতিনীতি, প্রতীক এবং উপাসনালয়ের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে, যার ফলে সেখানে হিন্দু মন্দির স্থাপন করা অসম্ভব।
কঠোর ধর্মীয় আইন
মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৫, ৫০,০০০। এছাড়াও ওই দেশে রয়েছেন হাজার হাজার বিদেশি-কর্মী, যাঁদের মধ্যে বেশিরভাগই ভারত ও শ্রীলঙ্কার। এঁরা শিক্ষা, স্বাস্থ্যসেবা-সহ বিভিন্ন পরিষেবা শিল্পে নিযুক্ত। বিদেশি কর্মী থাকা সত্ত্বেও, দেশটি কঠোরভাবে ধর্মীয় আইন প্রয়োগ করে, ফলে হিন্দু উৎসব বা রীতিনীতি উদযাপন করা প্রায় অসম্ভব।
মালদ্বীপ একটি ক্ষুদ্র দেশ, আয়ত মাত্র ২৯৮ বর্গকিলোমিটার। মালদ্বীপের তেকে ভারতের রাজধানী দিল্লি প্রায় পাঁচগুণ বড় (১,৪৮৩ বর্গকিলোমিটার), এমনকি ভারতের সবচেয়ে ক্ষুদ্র কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি-ও (৪৯২ বর্গকিলোমিটার) মালদ্বীপের চেয়ে বড়।
মালদ্বীপ ১,১৯২টি ছোট দ্বীপ নিয়ে গঠিত, তবে এর মধ্যে মাত্র ২০০টিতেই জনবসতি রয়েছে। দেশটি ভারত থেকে ৪৫০-৫০০ কিলোমিটার দূরে অবস্থিত, যার নিকটতম ভারতীয় শহর হল কেরলের কোচি। ভৌগোলিকভাবে ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও, মালদ্বীপের কঠোর আইন ধর্মীয় স্বাধীনতার অন্তরায়।
মালদ্বীপে হিন্দু মন্দির কেন অনুমোদিত নয়?
কঠোর সাংবিধানিক, আইনি এবং ধর্মীয় নীতির কারণে মালদ্বীপে হিন্দু মন্দির নির্মাণ করা যাবে না। ২০০৮ সালে মালদ্বীপের সংশোধিত সংবিধান অনুসারে দেশটিকে ১০০ শতাংশ ইসলামিক হিসাবে ঘোষণা করা হয়েছে। সংবিদানের ৯ নম্বর ধারা অনুসারে, শুধুমাত্র মুসলমানরা মালদ্বীপের নাগরিক হতে পারেন এবং যেকোনও অ-ইসলামিক ধর্মের অনুশীলন, প্রচার বা প্রকাশ্যে প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ। এর অর্থ হল, মালদ্বীপে হিন্দু মন্দির, গির্জা, গুরুদ্বার বা অন্য কোনও অ-ইসলামিক উপাসনালয় নির্মাণ করা যাবে না।
কোনও প্রকাশ্য উপাসনা বা ধর্মীয় কার্যকলাপ নেই-
এই নিয়মকে আরও শক্তিশালী করার জন্য, সংবিধান সংশোধন করা হয়েছিল যাতে নিশ্চিত করা যায় যে দেশে কেবল মসজিদই অনুমোদিত। মালদ্বীপে বসবাসকারী হিন্দুরা (এমনকি অস্থায়ীভাবেও) জনসমক্ষে তাদের ধর্ম পালন করতে বা প্রকাশ্যে ধর্মীয় আচার-অনুষ্ঠান করতে পারবেন না। প্রায় ১,৫০০ থেকে ২,০০০ হিন্দু কাজের জন্য মালদ্বীপে বাস করেন, কিন্তু তাঁরা প্রকাশ্যে তাদের উৎসব উদযাপন করতে বা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে পারেন না।
হিন্দুদের গোপনে পুজো
কঠোর বিধিনিষেধের কারণে, মালদ্বীপে মূর্তি পুজো এবং ধর্মীয় সমাবেশ অসম্ভব। হিন্দু প্রবাসীরা নিজেদের বাড়িতে গোপনে প্রার্থনা করেন। উপরন্তু, হিন্দু বা অন্য ধর্মে পালনের জিনিসপত্র এবং প্রতীক সে দেশে সহজে পাওয়া যায় না। অন্য জায়গা থেকে সেগুলি আনাও কঠিন। মালদ্বীপের বিমানবন্দরে, কর্তৃপক্ষ অন্য দর্মের কোনও জিনিস রয়েছে কিনা তা কঠোরভাবে পরীক্ষা করে। যদি পাওয়া যায়, তবে তারা সেগুলি বাজেয়াপ্ত করে তাকে। এই ধর্মীয় আইন লঙ্ঘন করলে জরিমানা, কারাদণ্ড, এমনকি নির্বাসনও হতে পারে।
অমুসলিমদের জন্য নাগরিকত্ব নেই
মালদ্বীপ বিদেশি অ-মুসলমানদের অস্থায়ীভাবে থাকার অনুমতি দেয়। কিন্তু অমুসলিমরা নাগরিকত্ব পেতে পারে না। সরকার ইসলামের বাইরে ধর্মীয় রীতিনীতির জন্য কোনও সরকারি সুবিধা প্রদান করে না। মালদ্বীপে কোনও অ-ইসলামিক ধর্মীয় কার্যকলাপের প্রচার বা অংশগ্রহণ করা গুরুতর অপরাধয়। আইন ভাঙলে কারাদণ্ড, জরিমানা বা নির্বাসন হতে পারে। এই কঠোর নীতির কারণে, কোনও ব্যক্তি বা সংস্থা দেশে হিন্দু মন্দির নির্মাণের চেষ্টা করে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?