শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৮ মার্চ ২০২৫ ১৯ : ৫৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক মহিলা দিবসে অবাক করা তথ্য উঠে এল সকলের সামনে। গ্রেট লেকস ইন্সটিটিট অফ ম্যানেজমেন্ট চেন্নাইয়ের পক্ষ থেকে একটি তথ্য সকলের সামনে তুলে ধরা হয়েছে। সেই তথ্য দেখে সকলেই এখন হতবাক হয়েছেন।
ভারতের কাজের বাজারে মহিলা কর্মীর সংখ্যা বেড়েছে ১০ শতাংশ। এই খবরটি সকলের কাছে যথেষ্ট উৎসাহের। এরফলে এটা প্রমাণিত হয় যে কাজের বাজারে মহিলারা অনেক বেশি এগিয়ে থাকছেন। তবে চিন্তার বিষয়টি হল প্রায় ৮৯ মিলিয়ন মহিলা যারা বিভিন্ন অফিসে কাজ করেন তারা সরকারি প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্তি থাকছেন। যেসব বেসরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করেন সেই প্রতিষ্ঠানগুলি তাঁদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত করে দিয়েছেন।
ভারতের কাজের বাজারে পুরুষদের থেকে এখন অনেকটা এগিয়ে থাকছেন নারীরা। অনেক সময় দেখা গিয়েছে তারা কাজের নিরিখে পুরুষদের থেকে অনেক বেশি দক্ষ। তবে যেসব সুযোগ সুবিধা তাঁদের পাওয়া উচিত ছিল সেখান থেকে তারা কিছুই পাচ্ছে না।
সমীক্ষা থেকে দেখা গিয়েছে কাজের বাজারে বিগত ১০ বছরে মহিলা কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃ্দ্ধি পেয়েছে। সেখানে পুরুষ কর্মীদের তাঁরা অনেক সময়তেই কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তবে এতসব করেও দেখা গিয়েছে মাসের শেষে শুধু মাইনে ছাড়া অন্য সমস্ত সরকারি সুযোগ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।
ভারতের কাজের বাজারে ২০ থেকে ২৪ বছরের মহিলার সংখ্যা বাড়ছে প্রতি বছরই। সেখানে ১০ শতাংশের মধ্যে ৭.৫ শতাংশ মহিলা অনেক বেশি দক্ষতা দেখাচ্ছেন। অনেক সময় দেখা গিয়েছে বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই আয় করলেও স্ত্রী-য়ের আয় তাঁর স্বামীর তুলনায় অনেক বেশি। শুধু কাজের ক্ষেত্রে নয়, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও স্ত্রী তাঁর স্বামীর তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছেন।
এমনটাই দেখা গিয়েছে শুধু বাইরের কাজ বা অফিসের কাজ নয়, ঘরের কাজেও পুরুষদের একেবারে পিছিয়ে ফেলে দিয়েছে নারীরা। তারা অফিস থেকে ফেরার পর ঘরের কাজেও সমান দক্ষতা দেখাচ্ছেন। তবে এতসব করেও যে সরকারি সুযোগ সুবিধা তাঁদের পাওয়া উচিত সেখানে তাঁরা কিছুই পাচ্ছে না। এই পরিস্থিতি আগামীদিনে কতটা বদলাবে সেটাই আন্তর্জাতিক মহিলা দিবসে সবথেকে বড় প্রশ্ন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?