শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৮ মার্চ ২০২৫ ১৮ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় বার আমেরিকার মসনদে বসার পর থেকেই শুল্ক নিয়ে ভারতের উপর তোপ দেগে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ভারত আমাদের পণ্যে বিপুল শুল্ক আরোপ করে। আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না। শুক্রবার হোয়াইট হাউস থেকে শুল্ক নিয়ে ফের তোপ দাগলেন ট্রাম্প।
আমেরিকার পণ্যে শুল্কের পরিমাণ হ্রাস করতে রাজি হয়েছে ভারত, জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ''ভারত আমাদের থেকে বিপুল পরিমাণ শুল্ক নেয়। আমরা ভারতে কিছু বিক্রিই করতে পারি না। তবে ওরা এখন শুল্ক কমাতে রাজি হয়েছে। কারণ, এত দিন ধরে ওরা যা করে এসেছে, সেই কীর্তি এতদিনে কেউ ফাঁস করে দিয়েছে।''
২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত-সহ এবং অন্যান্য দেশের দ্বারা আরোপিত উচ্চ শুল্কের ক্রমাগত সমালোচনা করে আসছেন। গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তৃতায় ট্রাম্প বলেন, ''অন্যান্য দেশ গত কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে আসছে। আমাদের এখন সেই সব দেশের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করা শুরু করব।''
ভারত ছাড়াও আরও অনেক দেশের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ''ইউরোপিয়ান ইউনিয়ন, চীন, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ভারত- এদের নাম শুনেছেন? এবং আরও অন্যন্য দেশ আমাদের পণ্যে অনেক বেশি শুল্ক চাপায়। এটা ঠিক নয়। ভারত তো গাড়ি শিল্পে ১০০ শতাংশেরও বেশি শুল্ক নিয়ে থাকে।'' গত মঙ্গলবার আমেরিকার প্রতি বিভিন্ন দেশের শুল্কনীতির পাল্টা শুল্ক আরোপের কথা জানিয়েছেন তিনি। আগামী ২ এপ্রিল থেকে ভারতের উপরেও বাড়তি শুল্ক চাপানোর বিষয়ে ইতিমধ্যেই ঘোষণা করেছেন ট্রাম্প।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য হয়েছে মোট ১২ হাজার কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা)। এর মধ্যে ভারতে ৪,১০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে আমেরিকা। ২০২৩ সালের তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪,৫০০ কোটি ডলার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?