শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ মার্চ ২০২৫ ১৮ : ২১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ঘরে-বাইরে এক রাশ দায়িত্ব পালনের মাঝে মহিলারা অনেক সময়েই নিজেদের প্রতি উদাসীন হন। পরিবারের সদস্যদের প্রতি যতটা খেয়াল রাখেন, তার চেয়ে অনেকেটাই কম নিজের শরীর নিয়ে সচেতন হতে দেখা যায়। বয়সের সঙ্গে মহিলাদের বিভিন্ন শারীরিক পরিবর্তন হয়। ঋতুস্রাব শুরু হওয়া থেকে মেনোপোজ, চলতে থাকে হরমোনের মাত্রা ওঠানামা। তাই খানিকটা অনিয়ম হলেই হানা দেয় জটিল রোগ। তাছাড়া জীবন এখন অনেকটাই গতিময় হয়ে গিয়েছে। কর্মব্যস্ততার সঙ্গে বেড়েছে ধূমপান, মদ্যপান, খাওয়াদাওয়ার অনিয়ম, শরীরচর্চা না করার প্রবণতা। আগে ৬০ বছরের পর যে সব জটিল রোগ থাবা বসাত, এখন ৪০ পেরতে না পেরতেই জাঁকিয়ে বসছে সেইসব অসুখ। আর যে কোনও রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নিয়ম করে মহিলাদের কয়েকটি পরীক্ষা করা জরুরি।
• ডায়াবেটিস- এখন ঘরে ঘরে ডায়াবেটিক রোগী। বাড়িতে কারও ডায়াবেটিস থাকলে তো কথাই নেই, রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়। তাই আগে থেকেই সতর্ক থাকা জরুরি। আপনার রক্তে শর্করার মাত্রা ঠিক আছে কিনা তা প্রতি বছর একবার রক্তপরীক্ষা করে জেনে নিন।
• ক্রিয়েটিনিন- নি:শব্দে শরীরে বাসা বাঁধে কিডনির অসুখ। তাই বছরে একবার হলেও ক্রিয়েটিনিন পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।
• কোলেস্টেরল- রক্তে উচ্চ কোলেস্টেরলের মাত্রা হৃদরোগ ও স্ট্রোকের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দেয়। বিপদ এড়াতে নিয়ম করে লিপিড প্রোফাইল পরীক্ষা করান।
• থাইরয়েড- পরিসংখ্যান জানাচ্ছে, মহিলাদের মধ্যে থাইরয়েড হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। ৩০ পেরনোর পর থেকেই থাইরয়েড পরীক্ষা করানো জরুরি।
• ক্যানসার স্ক্রিনিং- মহিলাদের স্তন থেকে ডিম্বাশয়, এমনকি জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি থাকে। তাই কোনও রকম লক্ষণ খেয়াল করলে চিকিৎসকের পরামর্শ নিন।
• হাড়ের স্বাস্থ্য- হাঁটুতে ব্যথা, আর্থরাইটিস বা এই ধরনের হাড়ের সমস্যায় মহিলারা বেশি ভোগেন। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থাতেই সতর্ক হন। শরীরে ক্যালশিয়ামের মাত্রা, ইউরিক অ্যাসিড পরীক্ষা করান।
• ভিটামিন টেস্ট- বিভিন্ন ভিটামিন পর্যাপ্ত পরিমাণে না থাকলে শারীরিক কাজে বিঘ্ন ঘটে। বিশেষ করে ভিটামিন ডি ও বি১২-এর ঘাটতি আছে কিনা তা জেনে নেওয়া দরকার।
• চোখের পরীক্ষা- বয়স বাড়লে চোখের স্বাস্থ্য নিয়ে বেশি মাত্রায় সচেতন হওয়া প্রয়োজন। পরিবারে কারও যদি অল্প বয়সে চোখে ছানি পড়ার ইতিহাস থাকে, সাবধান হওয়া প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?