শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নাবালককে চুল ধরে টেনে হিঁচড়ে বার বার থাপ্পড় পুলিশের! ভিডিও ভাইরাল হতেই শোরগোল, কেন এত নির্যাতন?

RD | ০৭ মার্চ ২০২৫ ০২ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজা নেই, কিন্তু স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে 'রাজরোষ' বর্তমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় বৃহস্পতিবার গুজরাটের রতনচক দিয়ে যাওয়ার কথা ছিল। তার আগে নিরাপত্তা নিশ্চিৎ করতে রাস্তা ফাঁকা করে দেওয়া হয়। মাছি গলারও উপায় ছিল না। কিন্তু, আচমকা সেই সুরক্ষাবলয় ভেদ করেই সাইকেল নিয়ে ওই রাস্তায় ঢুকে পড়েছিল ১৭ বছরের এক যুবক। তারপরই পুলিশের রোষে পড়ে সে।

ওই নাবালককে নির্যাতনে ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে বেশ হইহই। পুলিশের এমন আচরণের বিরুদ্ধে সরব হয়েছে নেটদুনিয়া।

বৃহস্পতিবার রতন চকে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়িগুলো চলার সময় কিশোরটি তার সাইকেল চালিয়ে যাচ্ছে। পরে, পুলিশের সাব ইন্সপেক্টর বি এস গাধভি কিশোরটিকে লক্ষ্য করে তার চুল টেনে ধরেন, বেশ কয়েকবার থাপ্পড়ও মারেন।

 

নাবালকের এক আত্মীয়ের কথায়, "আমরা ভেবেছিলাম ছেলেটা হাঁটতে বেরিয়েছে। কিন্তু যখন সে কয়েক ঘন্টা পরও ফিরে আসেনি, তখন আমরা চিন্তিত হয়ে পড়ি। রাত সাড়ে নয়'টা সে কাঁদতে কাঁদতে ফিরে আসে। সে বলে, পুলিশ তাকে মারধর করেছে। কিন্তু কেন তা জানে না। সে আরও বলেছে যে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশদের ওকে নির্যাতন করার বদলে বোঝানো উচিত ছিল।" 

ওই ভিডিও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি আঁচ করতে পেরেছে ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) অমিতা ভানানি। তিনি বলেন যে পগাধভির আচরণ "সম্পূর্ণ অনুপযুক্ত এবং দুঃখজনক"। ডিসিপি আরও বলেন যে মোরবি জেলায় কর্মরত এসআই বি এস গাধভিকে তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে বদলি করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদির সফরের আগে নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করার জন্য সাব-ইন্সপেক্টর সুরাটে ছিলেন। সূত্র জানিয়েছে যে, এই পুলিশকর্মীর বেতন বৃদ্ধিও এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া