শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | প্রাক্তন স্ত্রীকে ফিরে পেতে বাড়ির আয়ার সঙ্গে প্রেমের নাটক, কিন্তু হিতে হল বিপরীত

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৭ মার্চ ২০২৫ ০১ : ১০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য কলহের জেরে বিবাহবিচ্ছেদ হয়েছিল এক ব্যক্তির। কিন্তু ভুলতে পারেননি প্রাক্তন স্ত্রীকে। তাঁকে ফিরে পেতে অন্য একজন মহিলার সঙ্গে প্রেমের নাটক করেছিলেন। কিন্তু তাঁর সেই চেষ্টা বিফলেই গেল। প্রেমের নাটকের কথা জানতে পেরে রাগে প্রতিশোধ নিতে ওই ব্যক্তিকেই খুন করলেন মহিলা। 

চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শি নামের ওই ব্যক্তি একজন সফল খাদ্য সংস্থার মালিক ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁর স্ত্রী হি-এর সঙ্গে আলাপ। স্নাতক শেষ করার পর সম্পর্কে জড়িয়ে পড়েন দু'জনে। এরপর বিয়েও করেন এবং তাঁদের একটি কন্যা সন্তান হয়। শি-র ব্যবসা যত বড় হতে থাকে, তাঁর অহংকার তত বাড়তে থাকে। এর ফলে তুচ্ছ বিষয় নিয়ে ঘন ঘন ঝগড়া হত দু'জনের মধ্যে। অবশেষে, দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। শি-কে তাঁদের মেয়ের হেফাজত দেওয়া হয়। সংসার পরিচালনার জন্য, তিনি লি নামের একজন আয়াকে নিয়োগ করেন। যিনি নিষ্ঠার সাথে সবকিছু দেখাশোনা করতেন। 

বিচ্ছেদ সত্ত্বেও শি তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের জন্য আকুল ছিলেন। তবে, তাঁর অহংকার তাঁকে প্রথম পদক্ষেপ করতে বাধা দিচ্ছিল। তাঁর ভয়ে ছিল এর ফলে পরিবারের মধ্যে তাঁর মর্যাদা কমে যাবে। পরিবর্তে সে একটি পরিকল্পনা তৈরি করেছিলেন যে লি-র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলবেন। আশা করেছিলেন হি-র মধ্যে এর ফলে ঈর্ষা তৈরি হবে এবং সে এগিয়ে এসে সম্পর্কে জোড়া লাগাবে।

গ্রামের মেয়ে লি বিশ্বাস করে নিয়েছিল যে সে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছে। নিজের ভবিষ্যত সুনিশ্চিত করার জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল তাঁর সামনে। দ্রুত শি-র প্রেমেও পড়ে যান লি। তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। শি সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রেমের কথা ফলাও করে লিখতেন। এমনকি প্রতিবেশীদের সেই বিষয়ে গুজব তৈরি করতে উৎসাহ দিতেন। মেয়ের খোঁজ নেওয়ার বাহানায় ইচ্ছাকৃতভাবে হি-র সামনে লি-র প্রতি ভালবাসার প্রকাশ করতেন শি। তাঁর এই কৌশল কাজে দেয়। হি এবং শি এক অপরের কাছাকাছি চলে আসেন। এরপর আচমকা লি-কে কাজ থেকে তাড়িয়ে দেন এবং সম্পর্ক শেষ করে দেন শি।

তাঁকে ব্যবহার করা হয়েছে জানতে পেরে ভেঙে পড়েন লি। যদিও শি তাঁকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রতারিত এবং অপমানিত বোধে জ্বলতে থাকা লি তাঁর খুড়তুতো ভাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। একদিন সন্ধ্যায়, শি কাজ থেকে বাড়ি ফেরার সময় লি-র ভাই তাঁকে আক্রমণ করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। শি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লি তাঁকে ছুরিকাঘাত করেন। 

তদন্তের সময় লি দাবি করেন যে তিনি কেবল শি-কে শিক্ষা দিতে চেয়েছিলেন। কখনও তাঁকে হত্যা করার ইচ্ছে তাঁর ছিল না। তাঁর বিশ্বাস ছিল শি তাঁকে বিয়ে করবেন। এই বিষয়ে পরিবারে সঙ্গে কথাও সেরে রেখেছিলেন। আদালত লি-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং তাঁর ভাইকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া