রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ মার্চ ২০২৫ ০০ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে ইরান। এই অভিযোগ আমেরিকার। পশ্চিম এশিয়ার এই দেশটির বিরুদ্ধে মুখর প্রেসিডেন্ট ট্রাম্প। এক মাসেই আগেই হুঁশিয়ারির সুরে বলেছিলেন, যদি ইরান তাঁকে হত্যার চেষ্টা করে তা হলে তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু, আচমকাই পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। ইরানকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট। ওই চিঠিতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার জন্য ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে, যদি আলোচনায় না বসে তবে ফল খুব খারাপ হবে!
ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী খোদ ট্রাম্প। তিনি আশা করছেন যে তেহরানের কর্তারা আলোচনায় রাজি হবেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন "আমি আশা করি ইরানের নেতৃত্ব আলোচনার প্রস্তাবে সাড়া দেবেন, কারণ এটি ইরানের জন্য ভালো বিষয় হতে চলেছে।" শুক্রবার সম্প্রচারিত ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন প্রেসিডেন্ট। পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন, "ইরান যদি বিকল্পের কথা ভাবে, তবে অবশ্যই আমরাও পদক্ষেপ করব। কখনই তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না।"
চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও অনুরোধের জবাব দেয়নি।
রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে যে, ইতিমধ্যেই রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির পরিস্থিতি সমাধানের আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
গত বছরের শেষে রাষ্ট্রপুঞ্জের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা 'ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি' (আইএইএ)-র একটি প্রতিবেদন থেকে প্রথম জানা গিয়েছিল, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ইরান। তাদের কাছে ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর পরেই নড়েচড়ে বসে বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলি।
ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি নিরাপত্তা পরিষদে খোলা চিঠি পাঠিয়ে জানিয়ে দেয়, প্রয়োজনে ইরানের পরমাণু অস্ত্রধর দেশ হয়ে ওঠা আটকাতে তারা সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে প্রস্তুত। চিন্তা বাড়ে আমেরিকারও। সেই আবহে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার এক মাসের মাথায় ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এবার আলোচনার প্রস্তাব দিয়ে চিঠিও লিখলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?