শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'আসুন আমরা হাতি-ড্রাগনকে নাচিয়ে তুলি', আমেরিকা আমদানি শুল্ক বাড়াতেই ভারতকে বড় বার্তা বেজিংয়ের

RD | ০৭ মার্চ ২০২৫ ২৩ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চিনা পণ্যের উপর আমদানি শুল্ক বাড়াতেই মার্কিন আধিপত্য বিরোধী লড়াইয়ে ভারতকে পাশে পেতে মরিয়া বেজিং। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-য়ের সাফ বক্তব্য যে, জানিয়েছেন, ক্ষমতার রাজনীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে চিন এবং ভারতকে। ভারত এবং চিনের শক্তির কথা বলতে গিয়ে 'হাতি' এবং 'ড্রাগন'-এর উপমা ব্যবহার করেছেন ওয়াং ই। 

জাতীয় গণ কংগ্রেসের বৈঠকের পর বক্তৃতাকালে, চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, "ড্রাগন এবং হাতির নাচই একমাত্র সঠিক পছন্দ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে।"। তিনি আরও বলেন যে, "একে অপরকে হতাশ করার পরিবর্তে সমর্থন করা এবং একে অপরের বিরুদ্ধাচারণ (প্রতিরক্ষা) করার পরিবর্তে সহযোগিতা জোরদার করাই আমাদের উভয়ের স্বার্থে প্রয়োজনীয়। এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হলে গোটা বিশ্বের পক্ষেই তা লাভজনক হবে।"

তবে, ভারতের পক্ষে এখনও চিনা বিদেশমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

যদিও, বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের সঙ্গে ভারতের সম্পর্ক বিষয়ে জানিয়েছিলেন যে,  উভয় রাষ্ট্রই আরও অনুমানযোগ্য এবং ইতিবাচক পথ তৈরির জন্য কাজ করছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে চিনের নিয়ন্ত্রণাধীন স্থানগুলিতে তীর্থযাত্রা পুনরায় শুরু করা, সরাসরি বিমান চলাচল এবং সাংবাদিকদের আদান-প্রদান।

দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে, ওয়াং ই বিগত এক গত বছর ধরে ইতিবাচক অগ্রগতির বিষয়য়ে ইঙ্গিত করেছেন। লাদাখের দেপসাং এবং দেমচকে সামরিক শিথিলতার কথা উল্লেখ করেন। আগামী দিনে এই দুই দেশ একসঙ্গে কাজ করলে একাধিক ইতিবাচক ফল পাওয়া যাবে।

গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের শি জিনপিংয়ের বৈঠক হয়েছিল। সেকানেই সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা হয়। সেই প্রসঙ্গ টেনে ওয়াং বলেছেন যে, "আমাদের কখনই দ্বিপাক্ষিক সম্পর্ককে সীমানা বিতর্ক দ্বারা সংজ্ঞায়িত করা উচিত নয়, অথবা (নির্দিষ্ট পার্থক্যকে) সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়।"

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই চিনের পণ্যের উপর প্রথমে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন। তারপর তা দ্বিগুণ করে দেন। বর্তমানে চিনের পণ্যে আমেরিকা ২০ শতাংশ বাড়তি শুল্ক নেয়। ট্রাম্পের এই পদক্ষেপ ভাল চোখে দেখেননি জিনপিং। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে অব্যহত শুল্ক যুদ্ধের মধ্যেই চিনা বিদেশমন্ত্রীর বয়ান  যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এর পর ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ বাড়তে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া