শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | 'জিনস পরো, কিন্তু নিজের জিন ভুলো না', ধর্মীয় পোশাকবিধি নিয়ে যুব সমাজকে বড় বার্তা দিলেন স্বামী চিদানন্দ সরস্বতী

RD | ০৭ মার্চ ২০২৫ ২২ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ধর্মে জামা-কাপড় নিয়ে কোনও ফতোয়া নেই। তবে নিজের শিকড়কে আকড়ে থাকতে হবে। যুব সমাজকে এমনই বার্তা দিলেন 'জিনস পরমার্থ নিকেতন আশ্রমের প্রধান স্বামী চিদানন্দ সরস্বতী। তাঁর সাফ বক্তব্য, "জিনস পরায় কোনও সমস্যা নেই কিন্তু শিকড় (জিন) ভুললে চলবে না।'

এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বামী চিদানন্দ সদ্য সমাপ্ত মহাকুম্ভের একটি ঘটনার বিষয় তুলে ধরেন। জানান, কুম্ভের সময় এক শিশু, জিনস পরেছিল। আশপাশের সকলকে শাড়ি, ধুতি বা কুর্তায় দেখে তার মন একটু খারাপ হয়। তখন সে এসে স্বামীজিকে জিজ্ঞাসা করেছিল, বড্ড বেমানান লাগছে, তবে কি সে জিনস পরা বন্ধ করে দেবে? তখন ওই বাচ্চাটিকে ঠিক এই উত্তরই দিয়েছিলেন স্বামীজি। 

স্বামী চিদানন্দ সরস্বতীর মতে, ভারতের সংস্কৃতি পৃথিবীজুড়ে সমাদৃত। যুব সমাজই সেই সংস্কৃতি এগিয়ে নিয়ে যাবে। তাই কালোত্তীর্ণ ভারতীয় সংস্কৃতির সম্মান ও কদর করতে হবে, শিকড় ভুলে গেলে চলবে না। এই ক্ষেত্রে অবশ্য পোশাককে তেমন দর দিতে রাজি নন স্বামী চিদানন্দ।

মহাকুম্ভের সময় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গমে ৬৬ কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন, যার মধ্যে ৫৫ লক্ষ বিদেশী ছিলেন। স্বামী চিদানন্দের মতই নিরঞ্জনী আখড়ার আধ্যাত্মিক প্রধান স্বামী কৈলাশানন্দ গিরি দিল্লির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর দাবি, টেসলা প্রধান এলন মাস্ক-ও প্রয়াগরাজের মহাকুম্ভে আসতে চান এবং তাঁর শিবিরে থাকতে চান। তাঁর কথায়, "আমি টেসলা প্রধান এলন মাস্কের কাছ থেকে একটি বার্তা পেয়েছি। তিনি বলেছিলেন যে তিনি মহাকুম্ভে আসতে এবং আমার শিবিরে থাকতে চান। স্টিভ জবসের বিধবা স্ত্রী লরেন তাঁকে এই কথা জানিয়েছিলেন।" 

স্বামী চিদানন্দ সরস্বতীর মতে, তিনি মহাকুম্ভের সময় মানুষের মানসিকতার পরিবর্তন দেখেছেন। বলেছেন, "লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস নিয়ে, ভয় ছাড়াই, মহাকুম্ভে এসেছিলেন। এটি একটি আশ্চর্যজনক ঘটনা ছিল, যা খণ্ডিত ভারতের ধারনাকে ভেঙে দিয়েছে। যেখানে রাষ্ট্রপতি মুর্মু, প্রধানমন্ত্রী মোদি স্নান করছেন, সেখানে একজন অতি সাদারণ মানুষও একই কাজ করেছেন। কে বলে ভারত বিভক্ত?"  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া