শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ মার্চ ২০২৫ ২২ : ১৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: লোমশ মুখ! মুখের প্রতি বর্গ সেন্টিমিটারে রয়েছে ২০১.৭২টি লোম। মুখের ৯৫ শতাংশেরও বেশি লোমে ঢাকা। এ জন্যই ছোট থেকে নানা চ্যালেজের সম্মুখীন হয়েছিলেন ললিত পাতিদার। বিশেষজ্ঞরা জানিয়েছেন এটা একটা বিরল রোগ। বর্তমানে ললিতের বয়স ১৮ বছর। কিন্তু, এই বিরল রোগের সৌজন্যেই কিশোর ললিত পাতিদারের নাম উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিরল এই রোগের নাম হাইপারট্রাইকোসিস, যা সাধারণত 'ওয়্যারউলফ সিন্ড্রোম' নামে পরিচিত।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর দেওয়া তথ্য অনুসারে, মধ্যযুগ থেকে বিশ্বজুড়ে এই রোগের মাত্র ৫০টি উদাহরণ মিলেছে। স্কুলজীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ললিতকে। প্রথমদিকে সহপাঠীরা তাঁর চেহারা দেখে ভয় পেত। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সহপাঠীরা তাঁকে চিনতে শুরু করে। তারা বুঝতে পারে যে ললিত আসলে অন্য সবার মতোই স্বাভাবিক। ললিত বলেন, 'যখন তারা আমাকে জানতে শুরু করল, কথা বলতে শুরু করল, তখন বুঝল আমি তাদের মতোই। শুধু বাইরের চেহারায় পার্থক্য আছে, কিন্তু ভেতরে আমি একেবারেই আলাদা নই।'
বেশিরভাগই ললিতের সঙ্গে ভাল ব্যবহার করে। তবে মাঝে-মধ্যে কিছু মানুষ খারাপ মন্তব্য বা ব্যবহার করে ফেলেন। তবে ললিত নেতিবাচক মন্তব্য বা পরিস্থিতিকে কখনওই গুরুত্ব দেন না। মুখের লোম নিয়ে যারা সমালোচনা করেন, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি যেমন আছি, তেমনটাই থাকতে ভালবাসি। আমার চেহারায় কোনও পরিবর্তন চাই না।"
সম্প্রতি ললিত ইতালির মিলানে গিয়েছিলেন একটি জনপ্রিয় টেলিভিশন শো 'লো শো দেই রেকর্ড'-এ অংশ নিতে। সেখানে বিশেষজ্ঞরা তাঁর মুখের লোমের ঘনত্ব মাপার জন্য ছোট অংশ শেভ করে পরীক্ষা করেন। অবশেষে যখন তিনি জানতে পারেন যে রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে তাঁর নামে নথিভুক্ত হয়েছে, তখন আনন্দে আবেগপ্রবণ হয়ে পড়েন।
ললিত পাতিদার বর্তমানে রেকর্ডধারী হলেও, সমাজ মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ২,৬৫,০০০-এরও বেশি ফলোয়ার এবং ইউটিউবে ১,০৮,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। অন্যরকম চেহারা থাকা সত্ত্বেও পরিবারের সমর্থন এবং ভালবাসা সবসময়ই পেয়েছেন ললিত। ভবিষ্যতে তিনি বিশ্ব ভ্রমণের স্বপ্নে বিভোর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?