শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৭ মার্চ ২০২৫ ২১ : ৪৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শনিবার নারী দিবস। ওই দিন গুজরাটের নওসারি জেলায় 'লাখপতি দিদি' সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো আয়োজন। নারী দিবসের কথা বিবেচনা করে এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তায় থাকছেন শুধু মহিলা পুলিশ কর্মীরাই। বিষয়টিকে ঐতিহাসিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি। কারণ এই প্রথম শুধু মহিলা নিরাপত্তাকর্মীরাই থাকছেন ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষায়।
ইতিমধ্যেই গুজরাটের নওসারির অনুস্থানস্থল ও তার চারপাশ কড়া নিরাপত্তায় মুড়ে পেলা হয়েছে। মোদির সুরক্ষায় থাকবেন মহিলা আইপিএস, এসআই ও কনস্টেবল। এই বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি জানিয়েছেন, "নারী দিবসে উপলক্ষে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে গুজরাট পুলিশ। ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলা আধিকারিকরা। এই বড় অনুষ্ঠানের গোটাটাই তাঁরা খতিয়ে দেখছেন। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকবেন শুধু মহিলারাই।"
তথ্য মোতাবেক, গুজরাটের অনুষ্টানে ২,১০০ জনেরও বেশি কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ পরিদর্শক, ১৬ জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং একজন অতিরিক্ত ডিজিপি পদমর্যাদার মহিলা আধিকারিক থাকবেন প্রধানমন্ত্রীর সুরক্ষায়।
প্রশাসন মনে করছে, এই উদ্যোগটি নারী দিবসে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দেবে। এছাড়া কেন্দ্রের অনুমান, এই পদক্ষেপের মাধ্যমে গুজরাটকে একটি নিরাপদ ও সুরক্ষিত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নারীরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাও গোটা দুনিয়ার সামনে প্রকাশ করা যাবে।
প্রধানমন্ত্রী শুক্র ও শনিবার গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে দুই দিনের সফরে থাকবেন, এই সফরে তিনি ৮ মার্চ ভানসি বরসি গ্রামে 'লক্ষপতি দিদি সম্মেলনে' ভাষণ দেবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ওই দিন সিনিয়র মহিলা আইপিএস অফিসার এবং স্বরাষ্ট্র সচিব নিপুনা তোরাওয়ানে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?