শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লির তুঘলক লেনের নাম বদলে এবার স্বামী বিবেকানন্দ মার্গ? বিজেপি সাংসদের বাড়ির নামফলক ঘিরে শুরু বিতর্ক

RD | ০৭ মার্চ ২০২৫ ২১ : ২২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ফের চর্চায় রাস্তার নামবদল! এবার দিল্লি। প্রশ্ন হল যে, রাজধানীর তুঘলক লেনের নাম রাতারাতি বদলে স্বামী বিবেকানন্দ মার্গ হয়ে গেল?

বৃহস্পতিবার ছিল রাজ্যসভা সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মার নতুন বাসভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠান। পুজো এবং অন্যান্য মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে গৃহপ্রবেশ সুসম্পন্ন হয়। সেই ভিডিও সমাজ মাধামে শেয়ার করেন সাংসদ। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'আমি নতুন দিল্লির স্বামী বিবেকানন্দ মার্গে (তুঘলক লেন) আমার নতুন বাসভবনের গৃহউৎসব অনুষ্ঠান করেছি।' সাংসদের বাড়ির নেমপ্লেটেও রাস্তার নাম হিসাবে জ্বলজ্বল করছে  'স্বামী বিবেকানন্দ মার্গ'! তবে তার নীচে বন্ধনীতে 'তুঘলক লেন' লেখা রয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কৃষন পাল গুজ্জরের বাড়ির নেমপ্লেটেও বদলে গিয়েছে তুঘলক লেনের নাম। ওই রাস্তায় অবস্থিত ১০ নম্বর বাংলোর নেমপ্লেটেও লেখা রয়েছে 'স্বামী বিবেকানন্দ মার্গ'।

আনুষ্ঠানিকভাবে প্রশাসন তুঘলক লেনের নাম বদল করেনি। তাহলে কেন বিজেপি সাংসদ ঠিকানা হিসাবে 'স্বামী বিবেকানন্দ মার্গ' ব্যবহার করছেন? জবাবে দীনেশ শর্মা জানান, "ওই রাস্তার নাম গুগল ম্যাপে 'স্বামী বিবেকানন্দ মার্গ' নথিভুক্ত রয়েছে। আর যদি আপনি সঠিকভাবে দেখেন, তাহলে আমার বাড়ির নামফলকে তুঘলক লেনও লেখা আছে।" সাংসদের যুক্তি, "কোনও সাংসদ রাস্তার নাম পরিবর্তন করতে পারবেন না। এর জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ আছে।"

 

শুধু গুগল দেখেই এই নাম বদলের উদ্যোগ, নাকি এর নেপথ্যে রয়েছে সুকৌশলী রাজনীতি? অতীতের নানা ঘটনাকে কেন্দ্র করে সেই প্রশ্নই এখন মাথাচাড়া দিচ্ছে। উল্লেক্য, ২৬ বছর পর দিল্লিতে সরকার গঠন করেই মুস্তাফাবাদ এবং নজফগড়ের নাম বদলের কথা ঘোষণা করেছে বিজেপি। জানিয়েছিল, নজফগড়ের নাম হবে নাহারগড় এবং মুস্তাফাবাদ বদলে হবে শিবপুরী। 

২০১৫ সালে, আওরঙ্গজেব রোডের নাম পরিবর্তন করে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের নামে নামকরণ করা হয়েছিল। এক বছর পরে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অভিজাত ঠিকানা রেসকোর্স রোডকে "লোক কল্যাণ মার্গ" করা হয়। দিল্লির তুঘলক লেনের ক্ষেত্রেও এ ধরণের কোনও পরিকল্পনা গেরুয়া শিবিরের রয়েছে কিনা সেদিকেই এখন নজর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া