শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সময় এসেছে বিরাট বদলের, কর্মীদের প্রতি কোন বার্তা দিল ইনফোসিস

Sumit | ০৭ মার্চ ২০২৫ ২০ : ২১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইনফোসিসের পক্ষ থেকে বিরাট বার্তা দেওয়া হল। নতুন এই বার্তা থেকে খানিকটা হলেও সমস্যায় পড়লেন ইনফোসিসের কর্মীরা।  এই আইটি জায়ান্ট তার কর্মীদের কাছে একটি মেল করেছে। সেখানে লেখা রয়েছে নতুন সিস্টেম ইন্টারভেনশন করছে তারা। ফলে প্রতি মাসে ১০ দিন করে অফিসে এসেই কাজ করতে হবে সমস্ত কর্মীদের।


এই মেলটি ইনফোসিসের কর্তাদের পক্ষ থেকে করা হয়েছে। সেখানে বলা হয়েছে এবার থেকে কর্মীদের ঘরে থেকে কাজ অর্থাৎ টানা ওয়ার্ক ফ্রম হোম করা দিন শেষ হল। এবার থেকে প্রতিটি কর্মীকে মাসে অন্তত ১০ দিন অফিসে এসেই কাজ করতে হবে। এই নিয়ম চালু হবে মার্চ মাসের ১০ তারিখ থেকেই।

 


নতুন এই নিয়ম সকলকেই মানতে হবে। প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদেরকে এই নিয়ম মানতে হবে বলেই খবর মিলেছে। এতদিন পর্যন্ত ইনফোসিসের বেঙ্গালুরু হেডকোয়ার্টারের কর্মীরা তাদের মোবাইল অ্যাপে নিজেদের হাজিরা দিয়ে দেন। তবে এবার থেকে যদি মাসে ১০ দিন করে অফিসে না আসা হয় তাহলে মাসের বাকি দিনে এই অ্যাপটি কাজ করবে না। যদি কোনও কর্মী এই নিয়ম না মানেন তাহলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে।

 


এই নিয়মের ফলে জব লেভেল ফাইভে যারা রয়েছেন তারা সবথেকে বেশি প্রভাবিত হবেন বলেই মনে করা হচ্ছে। ইনফোসিসের সমস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়র এবং কানসালটেন্ট টিমের সদস্যরাও এর আওতায় থাকবেন। এতদিন পর্যন্ত ইনফোসিসের বেশিরভাগ কর্মীরাই নিজেদের ঘর থেকে কাজ করতেন। তারা এই বিষয়টিকে মোটেই সহজভাবে নিচ্ছেন না। 


তবে নতুন নিয়মটি দ্রুত চালু করতে মরিয়া ইনফোসিস কর্তৃপক্ষ। তারা মনে করছে এতদিন পর্যন্ত যেসব কর্মীরা এত সুযোগ পেয়েছেন সেটার অপব্যবহার করা হয়েছে। তবে এবার সেখান থেকে নতুন নিয়ম চালু করে সকলকে ফের অফিসে নিয়ে আসতে চায় ইনফোসিস। সেদিক থেকে দেখতে হলে প্রতিটি কর্মীকে এবার থেকে মাসে ১০ দিন করে অফিসে এসে হাজিরা দিতেই হবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া