মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ডিএলএফ-এমআরএফ-আমূল-পেটিএম- সংক্ষিপ্ত নামেই ভারত বিখ্যাত, এবার জেনে নিন এইসব ব্র্যান্ডের পুরো নাম!

RD | ০৬ মার্চ ২০২৫ ০৪ : ৩০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতে অনেক বিখ্যাত এবং বড় ব্র্যান্ড রয়েছে, যারা তাদের সংক্ষিপ্ত নামেই গোটা দেশ, এমনকি দুনিয়াজুড়ে পরিচিত। যেমন, রয়েছে DLF, MRF, Amul, Paytm। এই প্রতিবেদনে তুলে ধরা হবে, এইসব বৃহৎ ব্র্যান্ডের পুরো নাম।

ডিএলএফ (DLF)
চৌধুরী রাঘবেন্দ্র সিং ১৯৪৬ সালে DLF চালু করেন। DLF এর পুরে নাম হল 'দিল্লি ল্যান্ড অ্যান্ড ফাইন্যান্স'। কুশল পাল সিং বর্তমানে DLF-এর  চেয়ারম্যান। সম্পর্কে কুশল হলেন হলেন চৌধুরী রাঘবেন্দ্র সিং-এর জামাই। ১৯৪৬ সালে চৌধুরী রাঘবেন্দ্র সিং প্রতিষ্ঠিত, DLF দিল্লিতে ২২টি কলোনি উন্নয়নের মাধ্যমে কাজ শুরু করেছিলেন। ১৯৮৫ সালে, সংস্থাটি গুরুগ্রামের তৎকালীন অখ্যাত অঞ্চলে কাজে হাত লাগায়। বর্তমানে যা ভারতের উদীয়মান বিশ্বব্যাপী পেশাদারদের জন্য ব্যতিক্রমী বসবাস এবং কর্মক্ষেত্র তৈরি করছে। আজ, DLF ভারতের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি, যার ১৫টি রাজ্য এবং ২৪টি শহরে আবাসিক, বাণিজ্যিক এবং অন্য়ান্য সম্পত্তি রয়েছে।

এমআরএফ (MRF)
MRF-এর পুরো হল 'মাদ্রাজ রাবার ফ্যাক্টরি'। এই সংস্থার তৈরি টায়ার, টিউব, কনভেয়র বেল্ট, রঙ এবং খেলনা ভারতবাসীর মন কেড়েছে দীর্ঘদিন ধরে। কে এম মামেন ম্যাপিল্লাই ১৯৪৬ সালে মাদ্রাজের (বর্তমানে চেন্নাই) তিরুভোত্তিয়ুরে একটি খেলনা বেলুন তৈরির ইউনিট হিসেবে MRF-এর পথ চলা শুরু করেছিলেন। ১৯৫২ সালে, সংস্তাটিটি ট্রেড রাবার তৈরিতে উদ্যোগী হয়। 'মাদ্রাজ রাবার ফ্যাক্টরি লিমিটেড' ১৯৬০ সালের নভেম্বরে একটি বেসরকারি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে অবস্থিত 'ম্যানসফিল্ড টায়ার অ্যান্ড রাবার' কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে টায়ার তৈরিতে উদ্যোগী হয়।

আমূল (AMUL)
'আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড' হল AMUL-এর পুরো নাম। এটি একটি ভারতীয় দুগ্ধ ব্র্যান্ড। AMUL গুজরাটের আনন্দে অবস্থিত গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) এর মালিকানাধীন। ত্রিভুবনদাস কিশিভাই প্যাটেল ১৯৪৬ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন এবং ১৯৭০-এর দশকে অবসর গ্রহণের আগে পর্যন্ত এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৪৯ সালে ভার্গিস কুরিয়েনকে সংস্থার জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ করেন। এরপর ভার্গিস কুরিয়েন সমবায়ের মাধ্যমে সংস্তার পণ্য বিপণনের চেষ্ঠা চালান। ১৯৯৪ সালে প্যাটেলের মৃত্যুর পর কুরিয়েন অল্প সময়ের জন্য AMUL-এর চেয়ারম্যান হন। মূলত তাঁর নেতৃত্বেই AMUL বিশ্বব্যাপী একি ব্র্যান্ডে পরিণত হয়েছে। 

পেটিএম (Paytm)
Paytm-এর পুরো নাম হল 'পে থ্রু মোবাইল'। ২০১০ সালে বিজয় শেখর শর্মা Paytm শুরু করেছিলেন। সংস্থাটি গ্রাহকদের মোবাইল পেমেন্ট পরিষেবা প্রদান করে এবং ব্যবসায়ীদের QR কোড পেমেন্ট, সাউন্ডবক্স, অ্যান্ড্রয়েড-ভিত্তিক-পেমেন্ট টার্মিনাল এবং অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে সক্ষম করে।

 

 


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া