শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ মার্চ ২০২৫ ০৩ : ৩২Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদলেছে জীবনযাপনের ধরন। বদল এসেছে সম্পর্কের সমীকরণেও। কর্মব্যস্ততার জীবনে ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য রাখা বেশ চ্যালেঞ্জিং। সেই ভার সামলাতে গিয়ে আলগা হচ্ছে সম্পর্কের বাঁধন। আর সেই জায়গাতেই দম্পতিদের জীবনে থাবা বসাচ্ছে ‘স্লিপ ডিভোর্স’।অর্থাৎ এক ছাদের তলায় থেকেও আলাদা বিছানায় রাত্রিযাপন। গোটা বিশ্বে তো বটেই, ভারতেও ক্রমশ ‘স্লিপ ডিভোর্স’ বা ঘুমের সময়ে আলাদা থাকার প্রবণতা বাড়ছে।
কী এই স্লিপ ডিভোর্স
'স্লিপ ডিভোর্স' বলতে বোঝায়, যখন দম্পতিরা একই বাড়িতে থেকেও আলাদা ঘরে বা বিছানায় ঘুমানোর সিদ্ধান্ত নেন। সম্প্রতি প্রায় ৩০ হাজার যুগলকে নিয়ে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষার ফলে দেখা গিয়েছে, ভারতের মধ্যে স্লিপ ডিভোর্সের প্রবণতা সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। আর কোরিয়া তৃতীয় স্থানে। তুলনামূলকভাবে আমেরিকা, ব্রিটেনে স্লিপ ডিভোর্সের হার কিছুটা কম।
স্লিপ ডিভোর্সের কারণ
• সঙ্গীর নাক ডাকার কারণে অনেকে আলাদা ঘুমানোর সিদ্ধান্ত নেন।
• ভিন্ন ঘুমের সময়সূচি হলে অর্থাৎ যদি স্বামী-স্ত্রী আলাদা সময়ে ঘুমান তাহলেও স্লিপ ডিভোর্সের পথে হাঁটছেন অনেকে।
• ঘুমের মানকে প্রভাবিত করতে পারে এমন কোনও ব্যাঘাত ঘটলেও আলাদা ঘুমাচ্ছেন দম্পতিরা।
স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুয়ায়ী, একসঙ্গে ঘুমানোর চেয়ে আলাদা ঘুমালে প্রায় ৫৩ শতাংশ দম্পতির ভাল ঘুম হচ্ছে। স্লিপ ডিভোর্সের পথে হাঁটলে গড়ে ৩৭ মিনিট বেশি ঘুম হচ্ছে। তবে, এটির কিছু নেতিবাচক দিকও রয়েছে। আলাদা ঘুমানোর ফলে দম্পতিদের মধ্যে আবেগগত দূরত্ব বাড়তে দেখা গিয়েছে, যা প্রভাব ফেলছে সম্পর্কের ঘনিষ্ঠতায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, আলাদা ঘুমানোর সিদ্ধান্ত নিলে দম্পতিদের মধ্যে যোগাযোগ যেন অটুট থাকে, একসঙ্গে সময় কাটানোও গুরুত্বপূর্ণ।
সর্বোপরি, স্লিপ ডিভোর্স একটি ব্যক্তিগত পছন্দ। যা দম্পতিদের ঘুমের মান ও সম্পর্কের উপর নির্ভর করে। আর এই পদ্ধতি অনুসরণের আগে দম্পতিদের নিজেদের মধ্যে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?