শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পায়ে গেঁথে রয়েছে ১০ পেরেক, উদ্ধার মহিলার দেহ! বিহারের নালন্দায় রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

RD | ০৬ মার্চ ২০২৫ ০১ : ৩৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অত্যন্ত হৃদয়বিদারক। বৃহস্পতিবার বিহারের নালন্দা জেলায় এক মহিলার দেহ উদ্ধার হয়। দেখা গিয়েছে, দেহের একটি পায়ের নীচে পায়ে ১০টি পেরেক গাঁথা অবস্থায় রয়েছে! স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে বিহারে নারী সুরক্ষার অবনতির অভিযোগে বিধানসভায় হইহই শুরু করেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। পাল্টা আরজেডি সুপ্রিম লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়িদেবীর আমলে বিহারের আইন-শৃঙ্খলার কতা স্মরণ করিয়ে দেয় শাসক জেডিইউ বিধায়করা।

বুধবার সন্ধ্যায় জেলার চান্ডি থানার আওতাধীন বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশ কর্তৃপক্ষকে খবর দেয়।
খবর পেয়ে চান্ডি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহারশরিফ সদর হাসপাতালে পাঠায়। চান্ডি থানার এসএইচও সুমন কুমার বলেন, "বাহাদুরপুর গ্রামের কাছে রাস্তার ধারে কীভাবে ওই মহিলা প্রায়াত হলেন তা তদন্ত করা হচ্ছে।" 

পুলিশের সন্দেহ, খুনের আগে ওই মহিলাকে ধর্ষণ করা হতে পারে।

ঘটনার পর, বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিশানা করেন এবং বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী নীতীশের নিজের জেলা নালন্দা। ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হলেও তিনি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ তা ফের প্রমাণিত। তেজস্বী তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেছেন। সেখানে লেকা রয়েছে, "নারীদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বিহার শীর্ষ রাজ্যগুলির মধ্যে অন্যতম। মুখ্যমন্ত্রীর লজ্জিত হওয়া উচিত। যদি কেউ এই হৃদয়বিদারক ভয়াবহ ঘটনায় প্রভাবিত না হন, তাও তার নিজ জেলায়, তাহলে তিনি মানুষ নন।"

 

তেজস্বী রাজ্যে "ক্রমবর্ধমান" অপরাধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির "অবনতি" নিয়ে নীতিশ সরকারের উপর ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। জবাবে, নীতীশ কুমারের দলের বিধায়করা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে তাঁর বাবা-মা লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর আমলে "জঙ্গল রাজ" স্মরণ করিয়ে দেয়। এছাড়া, এটি ২০০৫ সালে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যের অগ্রগতি এবং উন্নয়নের উপরও আলোকপাত করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া