মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | এবার আরজি করে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর বিরুদ্ধে, প্রতিবাদে আক্রান্ত মেডিকেল অফিসার 

SG | ০৬ মার্চ ২০২৫ ০১ : ০২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গতকাল ৫ই মার্চ বুধবার দুপুরে ২জন রোগী বিষক্রিয়া জনিত কারণে চিকিৎসার জন্য আরজি করে আসে পরিবারের সঙ্গে । আর সেই চিকিৎসা করতে গিয়েই ডাক্তার নার্স ও রোগী পরিবারের সাথে বাঁধে বিতর্ক। অভিযোগের আঙুল ওঠে জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হয় মেডিকেল অফিসার ডাঃ তাপস প্রামাণিক, তার জল গড়ায় হাসপাতাল প্রশাসন ও পুলিশ পর্যন্ত।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর ৩টে নাগাদ বিষক্রিয়া জনিত কারণে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে দুই রোগী তাঁর পরিবার নিয়ে এলে, ইমার্জেন্সি বিভাগে নার্স এবং কয়েকজন জুনিয়র ডাক্তার জানায় আগে পুলিশের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তারপরে চিকিৎসা হবে। এমনটাই অভিযোগ তুলেছে রোগীর পক্ষ। অভিযোগ, ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার জন্য রোগী পরিবার অনুরোধ করলে নার্স এবং জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে বলা হয় আগে পুলিশে কমপ্লেন করুন। অন্যথায় চিকিৎসা এবং টিকিট কোনটাই দেওয়া হবে না। বিনা চিকিৎসায় পড়ে থাকে রাত ৭:৩০ মিনিট পর্যন্ত। চিকিৎসার গাফিলতি বেশ কিছু জুনিয়র ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে রোগীর পরিবারের অভিযোগ করে।

এরপরই বেধে যায় বিতর্ক। উত্তপ্ত হয়ে ওঠে ইমারজেন্সি তথা হাসপাতাল চত্বর। এরপর ঘটনা পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে মেডিকেল অফিসার ডাঃ তাপস প্রামাণিক ঘটনা প্রতিবাদ করেন এবং অবিলম্বে আগে চিকিৎসা শুরু করতে হবে তারপরে পুলিশি ফর্মালিটি, বলে জানান। কেন তিনি না জেনেই সই করে দিলেন এই নিয়ে বিবাদ বেধে যায় নার্সদের সঙ্গে মেডিকেল অফিসার ডাঃ তাপস প্রামাণিক-এর। এরপর সেই বিবাদ এক ভয়াবহ রূপ নেয়, সঙ্গে বেশ কিছু জুনিয়র ডাক্তাররাও বিরুদ্ধাচরণ করতে শুরু করেন। এরপর মেডিকেল অফিসারের অফিসে ঢুকে চড়াও হন জুনিয়র ডাক্তার ও নার্সরা। তাঁকে কুরুচিকর মন্তব্য এবং হামলাও করে বলে অভিযোগ।

এই ঘটনায় মেডিকেল অফিসার ডঃ তাপস প্রামাণিক বলেন, "অন্যায় ভাবে রোগীর চিকিৎসার গাফিলতি চলছিল, চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছিল। আগে পুলিশে কমপ্লেন করতে হবে। যদিও পুলিশ থেকে জানানো হয় আগে চিকিৎসা করা হোক তারপরে পুলিশের ব্যাপারটা দেখে নেওয়া যাবে। আমি বলাতে আমার উপরে চড়াও হয় এবং আমাকে মারতে পর্যন্ত যায়। আমি মানসিকভাবে প্রচণ্ড বিধ্বস্ত। আমি লিখিত অভিযোগ জানিয়েছি হাসপাতাল কর্তৃপক্ষকে, সিসিটিভি ফুটেজ রয়েছে প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক চাই।" তিনি আরো বলেন, "হাসপাতালে চিকিৎসা নিয়ে গাফিলতি বহুদিন ধরে চলে আসছে, বহুবার বলেও তাদের শুধরানো যায় না। বললে আবার লাল চোখ দেখায়। এবার আমি প্রতিবাদ করাতে আমার উপরে চড়াও হয়েছে মারতে পর্যন্ত আসে। আমাকে ঘন্টাখানেকের উপরে আটকে পর্যন্ত রাখে। এদের সঙ্গে ফ্রন্টের একজন ডাক্তারও যুক্ত রয়েছে, কিন্তু নাম নিচ্ছে না এখন, অভিযোগে যা দেওয়ার দিয়েছি।"

 প্রিন্সিপাল ডক্টর মানস বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত করে পুরো বিষয়টা দেখা হবে। 

যদিও এই বিষয়ে ফ্রন্টের ডক্টরদের প্রশ্ন করলে, তাঁরা জানান, রোগীর পরিষেবাই প্রধান, তবে অপ্রীতিকর এমন কোন ঘটনা হলে তা তদন্ত করে দেখা হোক।

উল্লেখ্য, অভিযুক্ত জুনিয়র ডাক্তার ও নার্সদের সঙ্গে এই বিষয়ে কথা বললে তাঁরা জানায়, এমন ঘটনা ডঃ তাপস প্রামাণিকের গাফিলতির জন্যই ঘটেছে। তাঁরা এমনটাও জানায়, লিখিত অভিযোগ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাঁরা ন্যায় বিচারের দাবি করেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া