রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | আরও মুখ পুড়ল পাকিস্তানের! সন্ত্রাসবাদের নিরিখে বিশ্বে দ্বিতীয় ভারতের এই পড়শি দেশ

RD | ০৬ মার্চ ২০২৫ ০০ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের হাল বেহাল। বিশ্বের সন্ত্রাসবাদ সূচকে ভারতের এই পড়শি রাষ্ট্র তালিকায় দু'ধাপ উপড়ে উঠেছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সূচক ২০২৫ সালের পাকিস্তান দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ২০২৪ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী নানা ঘটনায় ১,০৮১ জন প্রাণ হারিয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় ৪৫ শতাংশ বেশি। সম্প্রতি প্রকাশিত সূচক অনুসারে, ২০২৩ সালে পাকিস্তানে ৫১৭টি সন্ত্রাসী হামলা হয়েছিল। যা ২০২৪ সালে ১,০৯৯টিতে পৌঁছেছে। 

সিডনিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের প্রকাশিত রিপোর্ট  অনুসারে, ২০২৪ সালে পৃথিবীর ৪৫টি দেশে সন্ত্রাসবাদ বেড়েছে। এছাড়াও, বিশ্বের চারটি মারাত্মক সন্ত্রাসবাদী গোষ্ঠী ২০২৪ সালে তাদের আক্রমণ জোরদার করেছে। যার ফলে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যুর সংখ্যা দুনিয়াজুড়ে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একনজরে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক অনুসারে বিশ্বের প্রথম ১০ দেশের তালিকা-

১. বুরকিনা ফাসো
২. পাকিস্তান
৩. সিরিয়া
৪. মালি
৫. নাইজার
৬. নাইজেরিয়া
৭. সোমালিয়া
৮. ইসরায়েল
৯. আফগানিস্তান
১০. ক্যামেরুন

তবে এই তালিকায় ভারতের অবস্থানগত কোনও পার্থক্য হয়নি। ২০২৩ সাল থেকেই ভারত এই তালিকায় আছে ১৪তম স্থানে রয়েছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ বিশ্ব সন্ত্রাসবাদ সূচকে ৩৫তম স্থানে রয়েছে। আমেরিকা রয়েছে ৩৪তম স্থানে। 

তালিকায় সবচেয়ে নীচের দিকের (যেখানে সন্ত্রাসবাদ সবচেয়ে কম) দেশগুলি হল - ডেনমার্ক, আর্মেনিয়া, কসোভো, ইথিওপিয়া ,আর্জেন্টিনা, সৌদি আরব, ইতালি, জাপান, ফিনল্যান্ড, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তাজিকিস্তান, স্লোভাকিয়া, নেপাল, সংযুক্ত আরব আমিরশাহী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া