শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ মার্চ ২০২৫ ২৩ : ৩৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: হোলি উদযাপনের অনুমতি দেয়নি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বেশ কয়েকটি ছাত্র সংগঠন। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত হিন্দু সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক। প্রতিবাদী ছাত্র সংগঠনগুলির হুঁশিয়ারি যে, যদি শেষপর্যন্ত হোলি উদযাপনের অনুমতি না দেয় কর্তৃপক্ষ তাহলে বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তারা তুলে ধরবেন।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র অখিল কৌশল গত ২৫ ফেব্রুয়ারি হোলি উদযাপনের জন্য অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। হিন্দু ছাত্রদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ওয়াসিম আলির কাছে উপাচার্যের উদ্দেশে একটি চিঠি জমা দেওয়া হয়। ওই চিঠি মোতাবেক আগামী ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের এনআরএসসি ক্লাবে হোলির অনুষ্ঠানের আয়োজনের অনুমতি চাওয়া হয় হয়েছিল। আবেদনকারী ছাত্র জানান, পরে প্রক্টর জানিয়ে দেন যে বিস্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের মধ্যে হোলি উদয়াপনের অনুমতি দেবে না।
এরপরই আবেদনকারী ছাত্র অখিল কৌশল বলেন, "আমাদের কাছে ওই মিটিংয়ের অডিও ও ভিডিও রেকর্ডিং রয়েছে। যদি অনুমতি না দেওয়া হয়, তবে আমরা সেই রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়-তে অন্যান্য ধর্মের অনুষ্ঠান হয়, তাতে আমাদের কোনও আপত্তি নেই। তবে হিন্দু ছাত্রদের হোলি মিলন অনুষ্ঠান মহাসমারোহে আয়োজন করতে করতে বাধা দেওয়া হচ্ছে কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই বিশ্ববিদ্যালয়-কে 'মিনি ইন্ডিয়া' বলেছেন। ভারত সব ধর্মকে সম্মান জানায়। তাই উপাচার্য নাইমা খাতুনেরও সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো উচিত। অনুমতি না পেলে আমরা এই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনব।"
আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ওয়াসিম আলি বলেছেন, "হোলি মিলন সমারোহের জন্য একটি চিঠি পেয়েছি কিন্তু আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে এই ধরণের কোনও অনুষ্ঠানের অনুমতি কখনও দেওয়া হয়নি এবং এখনও দেওয়া হবে না। হস্টেল বা ক্যাম্পাসে হোলি খেলা যেতে পারে, কিন্তু আমরা উদযাপন এবং বিশেষ অনুষ্ঠানের জন্য অনুমতি দিতে পারি না।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এমআইসি অধ্যাপক বিভা শর্মা জানিয়েছেন যে, প্রক্টর বলেছেন যে এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ স্থানে উদযাপনের জন্য অনুমতি নিতে হবে। তবে বিশ্ববিদ্যালয় এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেছেন যে, "সন্ধ্যার জন্য অনুমতি দেওয়া উচিত কিনা তা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উপর বর্তায়।"
বেশ কয়েকটি হিন্দু সংগঠন এই বিষয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। অল ইন্ডিয়া করনি সেনা একটি মিছিল বের করে প্রতিবাদ জানিয়েছে। তাদের স্লোগান ছিল, 'এএমইউর একনায়কতন্ত্র চলবে না'। সব ধর্মের উৎসব সমানভাবে পালনের অনুমতি দাবি করেচে এই সংগঠনটি।
এদিকে, সমাজবাদী পার্টির নেতা অশুতোষ ভার্মা বলেন, "কেউ যেন উৎসব পালনে বাধা না পায়, তা নিশ্চিত করা উচিত।" উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী জয়বীর সিং জানান, "যদি কোনও বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মকে সমর্থন করে এবং অন্য ধর্মের উৎসব পালনে নিষেধাজ্ঞা দেয়, তবে বিষয়টি পুনর্বিবেচনা করা জরুরি।"
প্রাক্তন মেয়র এবং বিজেপি নেত্রী শকুন্তলা ভারতী বিশেষ হোলি অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তীব্র আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে, "এই বিশ্ববিদ্যালয় কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সকলের, তারা হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টান যে-ই হোক না কেন। দ্বিতীয়ত, তারা যেভাবে আচরণ করছে যে হোলি খেলা হবে না। আমি বলছি যে সেখানে ঈদ উদযাপন করা হবে না।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?