শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মঙ্গলসূত্র বা টিপ নেই, কেন স্বামী আপনার প্রতি আকৃষ্ট হবেন?' গার্হস্থ্য হিংসা মামলায় মহিলাকে প্রশ্ন বিচারকের!

RD | ০৬ মার্চ ২০২৫ ২২ : ১৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী মঙ্গলসূত্র পরেননি বলে ২০২২ সালে মাদ্রাজ হাইকোর্ট এক মামলাকারী স্বামীকে বিবাহ বিচ্ছেদের অনুমতি দিয়েছিল। যা নিয়ে সেই সময় শোরগোল পড়ে। এবার ঘটনা আরও অভিনব। একটি গার্হস্থ্য হিংসা মামলায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা স্ত্রীর সঙ্গে তর্কবিতর্কে জড়ালেন বিচারক। সকলে চমকে গিয়ে ভরা এজলাসে ওই মহিলাকে বিচারকের প্রশ্ন ছিল, 'মঙ্গলসূত্র পরেননি, সিঁদুর নেই! আপনার স্বামী আপনার উপর আকৃষ্ট হবেন কেন?'

আইনজীবী অঙ্কুর আর জাহাগিরদার সোশ্যাল মিডিয়ায় পুনের জেলা আদালতের বিচারক ও ওই মহিলা আবেদনকারীর মধ্যে বচসার ভিডিও পোস্ট করেন। সেই কথোপকথন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আইনজীবীর দাবি অনুসারে, ওই স্বামী-স্ত্রী কিছুকাল আগেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। তবে, বিচারক তাঁদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার জন্য বোঝাচ্ছিলেন। তবে মহিলা কোনও মতেই স্বামীর সঙ্গে থাকতে রাজি ছিলেন না।

উচ্চ-স্বরে কথাবার্তার মধ্যেই ওই মহিলার উদ্দেশে বিচারককে বলতে শোনা যায়, আমি দেখতে পাচ্ছি যে আপনি মঙ্গলসূত্র পরেননি। কপালে টিপ বা সিঁদুর কিছুই নয়। আপনি যদি বিবাহিত রমণীর মতো আচরণ না করেন, তাহলে আপনার স্বামীই বা কেন আপনার প্রতি আকর্ষণ বোধ করবেন? 

সমাজ মাধ্যমেই আরেকটি ঘটনা বর্ণনা করেন আইনজীবী জাহাগিরদার। তাঁর দাবি- একবার এক বিচারক বলেছিলেন, "যদি একজন মহিলা ভালো আয় করেন, তাহলে তিনি সর্বদা এমন একজন স্বামী খুঁজবেন যিনি তাঁর চেয়ে বেশি আয় করেন। তুলনায় কম আয় করা পুরুষের সঙ্গে কোনও মহিলা কখনওই সন্তুষ্ট বোধ করেন না। তবে, যদি একজন পুরুষ ভালো আয় করেন, তাহলে তিনি এমন একজন পরিচারিকাকেও বিয়ে করতে পারেন যিনি তাঁর ঘরের বাসন ধোয়। দেখুন পুরুষরা কতটা নমনীয়। আপনারা অর্তাৎ মহিলাদেরও কিছুটা নমনীয়তা দেখানো উচিত। এত অনমনীয় হবেন না।"

এই ঘটনাগুলিকে কেবল 'হিমশৈলের চূড়া' হিসাবে বর্ণনা করেছেন আইনজীবী জাহাগিরদার। তাঁর কথায়, জেলা আদালতে এমন আরও অনেক ঘটনা ঘটে যা যেকোনও যুক্তিবাদী-চিন্তাশীল, শিক্ষিত ব্যক্তির বিবেককে নাড়িয়ে দেবে। এই আইনজীবী পুরো বিষয়টির নেপথ্যে 'পিতৃতন্ত্র'-এর প্রভাব লক্ষ্য করেছেন। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া