মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৬ মার্চ ২০২৫ ২১ : ৪২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কর প্রদান পদ্ধতি আরও সহজ করার জন্য কথা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে জানিয়েছিলেন। টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) এবং টিসিএস (ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স) -এ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি ঘোষণা করেছিলেন তিনি। ১ এপ্রিল, ২০২৫ থেকে সেই পরিবর্তগুলি কার্যকর হতে চলেছে। এর লক্ষ্য হল অপ্রয়োজনীয় জটিলতা দূর করে সাধারণ করদাতা এবং ব্যবসার উপর করের বোঝা কমানো। এই পরিবর্তনগুলির মাধ্যমে, করদাতারা কর প্রদান এবং সরকারে কর আদায়ের প্রক্রিয়াটি আরও মসৃণ হবে।
কী কী পরিবর্ত আসতে চলেছে টিডিএস এবং টিসিএস-এ
১. টিডিএসের নতুন সীমা: এই বছরের বাজেটে সুদ আয়, ভাড়া প্রদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ লেনদেনের উপর টিডিএস-এর সীমা যুক্তিসঙ্গত করার প্রস্তাব করা হয়েছিল। এর লক্ষ্য ঘন ঘন করের বোঝা কমানো। এবং নগদের জোগানকে আরও মসৃণ করা।
২. বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে স্বস্তি: বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে টিসিএস-মুক্ত ঊর্ধ্বসীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। সন্তানদের পড়াশোনা, পারিবারিক খরচ বা অন্যান্য উদ্দেশ্যে এখন টিসিএস ছাড়াই বিদেশে ১০ লক্ষ টাকা পর্যন্ত স্থানান্তর করা যাবে। যা আরও বেশি আর্থিক স্বাচ্ছন্দ্য প্রদান করবে করদাতাদের। এছাড়াও, যদি শিক্ষা ঋণের জন্য টাকা পাঠানো হয়, তাহলে কোনও টিসিএস প্রযোজ্য হবে না। এটি বিদেশে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারকে স্বস্তি দেবে।
৩. ব্যবসায়ীদের জন্য সুখবর: ৫০ লক্ষ টাকার বেশি বিক্রয়ের উপর আর টিসিএস দিতে লাগবে মা। ১ এপ্রিল, ২০২৫ থেকে ব্যবসায়ীদের আর বেশি বিক্রয়ের উপর ০.১% টিসিএস দিতে হবে না।
৪. যাঁরা সময়মতো আইটিআর ফাইল করেননি তাঁদের আর বেশি টিডিএস বা টিসিএস দিতে হবে না। আগে, যারা আয়কর রিটার্ন (আইটিআর) দাখিল করতেন না তাদের বেশি টিডিএস বা টিসিএস দিতে হত। ২০২৫ সালের বাজেটে সাধারণ করদাতা এবং ছোট ব্যবসাগুলিকে অতিরিক্ত করের হার থেকে মুক্তি দেওয়ার জন্য এই নিয়মটি তুলে দেওয়া হচ্ছে।
৫. বিলম্বিত টিসিএস জমার জন্য আর জেলের ভয় নেই: আগে, সময়মতো টিসিএস জমা না দিলে ৩ মাস থেকে ৭ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারত। ২০২৫ সালের বাজেটে এই নিয়ম সংশোধন করা হয়েছে। যাতে নিশ্চিত করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া টিসিএস জমা না দিলে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না।
উল্লেখ্য, ভারতীয় কর ব্যবস্থা জনকল্যাণ, পরিকাঠামো এবং অর্থনৈতিক বৃদ্ধি জন্য সরকার কর্তৃক রাজস্ব আদায়ের একটি সুগঠিত ব্যবস্থা। এখানে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় সরকার কর্তৃক সংগৃহীত প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অন্তর্ভুক্ত রয়েছে। বছরের পর বছর ধরে, কেন্দ্রীয় সরকার কর কাঠামো সহজতর করতে বিভিন্ন কর সংস্কার করেছে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?