রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ মার্চ ২০২৫ ২১ : ৩৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ফেলো কড়ি মাখো তেল। দুনিয়ার সর্বত্র এখন এই নিয়ম কার্যকর। ট্রেনে বা বাসে যাতায়াতের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। কিন্তু, এমনও দেশ রয়েছে যেখানে বাস বা ট্রেনে চড়ে যাতায়াত করলে যাত্রীদের কোনও গ্যাঁটের কড়ি খসাতে হয় না। বিশ্বের একমাত্র দেশেই চূড়ান্ত ব্যতিক্রমী এ ধরনের নিয়ম কার্যকর আছে।
বিনামূল্যে ট্রেন এবং বাসে ভ্রমণ! অবাস্তব শোনাচ্ছে? না, গল্প নয়- বিষয়টি একেবারে সত্যি। তবে, আমেরিকা, ব্রিটেন, চিন, রাশিয়া বা আরব দুনিয়ার মহা-সম্পদশালী কোনও দেশে এই নিয়ম নেই। তাহলে কোন দেশে এমন বৈপ্লবিক প্রথা চালু আছে?
বিশ্বের প্রথম দেশ লুক্সেমবার্গ যেখানে বিনামূল্যে দেশবাসী বিনামূল্যে ট্রেন বা বাসে চড়তে পারেন। ২০২০ সাল থেকে সে দেশের জেভিয়ার বিটল সরকার এই নিযম কার্যকর করে।
লুক্সেমবার্গ হল ইউরোপের একটি ছোট্ট দেশ। দেশের নামেই রয়েছে রাজধানী, নাম হল লুক্সেমবার্গ সিটি। কিন্তু এই শহরে ট্রাফিক জ্যাম খুব বড় একটি সমস্যা ছিল। তৎকালীন সময়ে ১ লক্ষ ১০ হাজার বাসিন্দার এই শহরে রোজ ৪ লক্ষ লোক কাজ করতে বা বিভিন্ন দরকারে আসতেন। ফলে যানজট ছিল এই শহরের বড় সমস্যা। সেই জন্যই পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজায় লুক্সেমবার্গের সেই সময়কার ডেমোক্রেটিক পার্টির প্রধানমন্ত্রী বিটল।
নিয়ম অনুসারে লুক্সেমবার্গে শিশু ও ২০ বছরের কম বয়সীদের বাসে, ট্রেনে ও ট্রামে চড়ার জন্য কোনও পয়সা খরচ করতে হয় না। সেকেন্ডারি স্কুলের ছাত্ররা স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য বিনামূল্যে শাটল পায়।
প্রবল সম্পদশালীদেশগুলির তালিকায় রয়েছে ইউরোপ মহাদেশের লুক্সেমবার্গের নাম। ইউরোপীয় ইউনিয়নে লুক্সেমবার্গের মাথাপিছু জিডিপি সর্বোচ্চ ৮৯,৮০০ ইউরো, যা ইউরোপীয় ইউনিয়নের গড়ের (৩৭,৬০০ ইউরো) থেকে অনেক বেশি। এটি ইউরোপীয় ইউনিয়নের মোট জিডিপির ০.৬ শতাংশ।
২০২৪ সালে লুক্সেমবার্গকে আন্তর্জাতিক বিশ্ব ব্যাঙ্ক দুনিয়ার সর্বোচ্চ মাথাপিছু জিডিপি দেশ হিসাবে ঘোষণা করে, শহরটি একটি ব্যাংকিং এবং প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়েছে। ২০১৯ সালে মার্সারের ২৩১টি শহরের উপর পরিচালিত বিশ্বব্যাপী সমীক্ষায়, ব্যক্তিগত নিরাপত্তার জন্য এই দেশ প্রথম স্থান অধিকার করে। নাগরিকদের জীবযাত্রীর মানের নিরিখে এই দেশ ১৮তম স্থানে রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?